Advertisement
E-Paper

ফের অমিতাভ-দীপিকা জুটি, ঋষি কপূরের জুতোয় পা গলালেন শাহেনশাহ

২০১৫-য় অমিতাভ-দীপিকার প্রথম এক সঙ্গে অভিনয় সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ২১:২২
অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোন।

অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোন।

ঋষি কপূরের জুতোয় পা গলাচ্ছেন অমিতাভ বচ্চন। সেই সূত্রেই ফের পর্দা ভাগ করতে চলেছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। কী ভাবে? সূত্রের খবর, হলিউডের ব্লকবাস্টার ‘ইনটার্ন’-এর হিন্দি রিমেকে অভিনয় করছেন তিনি। এই চরিত্রে আগে বাছা হয়েছিল ঋষি কপূরকে। তাঁর সঙ্গেই স্ক্রিন শেয়ারের কথা ছিল দীপিকার। ছবি তৈরির কাজও এগচ্ছিল সে ভাবেই। প্রবীণ অভিনেতার আকস্মিক মৃত্যুতে সাময়িক ভাবে থমকে গিয়েছিল সেই কাজ। বিগ বি রাজি হওয়ায় নতুন উদ্যমে ফের এগচ্ছে ছবির তৈরির পরিকল্পনা।

২০১৫-য় অমিতাভ-দীপিকার প্রথম এক সঙ্গে অভিনয় সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে। বাবা-মেয়ের চরিত্রে ২ তারকার অভিনয় সাড়া ফেলে দিয়েছিল দর্শকমহলে। সেই জুটি আবার ফিরছে শুনেই খুশি টিনসেল টাউন। বলিউড সংবাদমাধ্যমে প্রকাশ, হলিউডি ছবিতে এই ২ চরিত্রে অভিনয় করেছিলেন অ্যানি হাথওয়ে ও রবার্ট ডি নিরো। হিন্দি রিমেকের পরিচালনায় ‘বধাই হো’ খ্যাত অমিত শর্মা।

বলিউডে প্রথম সারির আরও পরিচালক থাকতে অমিত কেন? সূত্রের দাবি, বহু পরিচালকের মধ্যে থেকে নাকি বেছে নেওয়া হয়েছে তাঁকে। কারণ, তাঁর ছবি। অমিত অনায়াসে জটিল সমস্যার সহজ সমাধান দেখিয়েছেন তাঁর ‘বধাই হো’ ছবিতে। খবর, এই মুহূর্তে তিনি ব্যস্ত অজয় দেবগন অভিনীত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’-এর পরিচালনায়। এই ছবির কাজ শেষ হলেই তিনি হাত দেবেন নতুন ছবির কাজে।

Deepika Padukone Bollywood Amitabh Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy