Advertisement
E-Paper

Bhool Bhulaiyaa 2: ‘কল’ নয় ‘কাল’, কার্তিকের ভুল বাংলা উচ্চারণ নিয়ে কটাক্ষে অনির্বাণ!

কার্তিক আরিয়ানকে টুইটে উচ্চারণ শেখালেন অনির্বাণ ভট্টাচার্য! আগামী ‘কল’ নয়, ‘কাল’। ভুল ধরিয়ে দিলেন ‘ভুলভুলাইয়া ২’ অভিনেতার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ১৮:২৬
কার্তিক আরিয়ান-অনির্বাণ ভট্টাচার্য

কার্তিক আরিয়ান-অনির্বাণ ভট্টাচার্য

সচরাচর নেটমাধ্যমে তাঁকে পাওয়া যায় না। অন্যকে নিয়ে খুব বেশি মন্তব্যও করেন না। সেই অনির্বাণ ভট্টাচার্য ভুল ধরলেন টুইটারে। তাও আবার কার্তিক আরিয়ানের। কার্তিক, টাবু, কিয়ারা আডবানি অভিনীত ‘ভুলভুলাইয়া ২’ ইতিমধ্যেই ২৩০.৭৫ কোটি ব্যবসা করেছে। ছবির সাফল্য নানা ভাবে উদযাপন করছেন কার্তিক। কখনও স্কুলপড়ুয়াদের নিজের খরচে ছবিটি দেখিয়েছেন। নতুন গাড়িও কিনেছেন। সেই ছবি ভাগ করে রসিকতাও করেছেন, ‘চাইনিজ খাওয়ার নতুন টেবিল’ বলে! পাশাপাশি, বছরের সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন কার্তিক।

এত আনন্দেও ছোট্ট কাঁটা। পরিচালক-অভিনেতা অনির্বাণ টুইট করে তাঁর ভুল বাংলা উচ্চারণ নিয়ে বিঁধেছেন! ছবিতে কিছু বাংলা সংলাপ ছিল কার্তিকের। সেই সংলাপ তিনি নিখুঁত উচ্চারণ করতে পারেননি। বিশেষ করে 'কাল' শব্দটি তাঁর মুখে 'কল' হয়ে গিয়েছে। সেইটি নিয়েই কটাক্ষ অনির্বাণের। বলিউড অভিনেতার ইনস্টাগ্রাম বাংলার ‘খোকা’ নিয়মিত দেখেন বোঝা গিয়েছে তাঁর বক্তব্যেই। অভিনেতাকে সম্বোধন করে লিখেছেন, ‘আপনার নতুন গাড়ি বা চাইনিজ ফুড টেবিলের জন্য শুভেচ্ছা। আন্তরিক অনুরোধ, আগামীকাল বাংলায় ‘কাল’। ‘কল’ নয়!’

অভিনেতার এই টুইট দেখে বিস্মিত তাঁর অনুরাগীরাও। অনির্বাণও কি অন্যান্য বাঙালি শিল্পীদের মতোই হীনমন্যতায় ভুগছেন? এমনও প্রশ্নও উঠেছে। অভিনেতা যদিও নিজের করা টুইটের বাইরে কোনও জবাব দেননি।

Kartik Aryaan Anirban Bhattacharya Bhool Bhulaiyaa 2
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy