Advertisement
E-Paper

স্বামীর সাহায্য চান না অনুষ্কা, নিজের দক্ষতায় কোলে তুলে নিলেন বিরাটকে! ভাইরাল ভিডিয়ো

সদ্য মাতৃত্ব লাভ করেছেন অনুষ্কা। প্রথম কন্যাসন্তান ভামিকার জন্মের আড়াই মাসের মধ্যে কাজ শুরু করে দিয়েছেন বলিউড অভিনেত্রী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ১৪:৪৫
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলী

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলী

ভারতীয় দলের অধিনায়ককে এক ঝটকায় কোলে তুলে নেওয়া কি সোজা কথা! কিন্তু তাও করে দেখালেন অনুষ্কা শর্মা। এবং নিশ্চিত করলেন, স্বামী বিরাট কোহলী যাতে তাঁকে লুকিয়ে সাহায্য না করেন। যা করবেন, নিজে করবেন।

সদ্য মাতৃত্ব লাভ করেছেন অনুষ্কা। প্রথম কন্যাসন্তান ভামিকার জন্মের আড়াই মাসের মধ্যে কাজ শুরু করে দিয়েছেন বলিউড অভিনেত্রী। এমনকি সন্তানের জন্ম দেওয়ার কিছু দিন আগে পর্যন্ত একাই স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছেন, ফোটোশ্যুট করেছেন। তাঁর সক্রিয়তা দেখে হতবাক নেটাগরিকরা।

এ বার আর একটা উদাহরণ পেশ করলেন নেটমাধ্যমে। পোস্ট করলেন একটি রিল ভিডিয়ো। দেখা যাচ্ছে, একটি সেটের প্রেক্ষাপটে স্বামী-স্ত্রী। পুরনো কোনও বিজ্ঞাপনের শ্যুটের ফাঁকে খেলায় মেতেছেন তারকা দম্পতি। বিরাটের পিছনে দাঁড়িয়ে অনু্ষ্কা। তাঁকে জড়িয়ে ধরে কোলে তোলার চেষ্টা করছেন। প্রথম চেষ্টাতেই তিনি সফল। কিন্তু অনুষ্কার মনে সন্দেহ জন্মাল, বিরাট তাঁকে সাহায্য করছেন না তো চুপি চুপি? সঙ্গে সঙ্গে স্বামীকে শাসিয়ে দিলেন তিনি। বললেন, ‘‘নিজেকে তোলার চেষ্টা করবে না।’’ মেনে নিলেন বিরাট। দ্বিতীয় চেষ্টায় আরও খানিকটা সফল হলেন অনুষ্কা। এক ঝটকায় বেশ খানিকটা তুলে ধরলেন বিরাটকে। বিরাটের মুখভঙ্গি দে‌খে স্পষ্ট, তিনি আশাই করেননি, তাঁর স্ত্রী এই কাজটি পারবেন। কিন্তু আত্মবিশ্বাসী অনুষ্কা পরমুহূর্তেই নিজের শক্তি প্রদর্শন করলেন হাতের পেশি দেখিয়ে।

আপাতত ভাইরাল সেই ভিডিয়ো। ক্যাপশনে লেখা, ‘পারলাম তো?' উত্তর দিতে দেরি করেননি তারকা বন্ধুরা। দিয়া মির্জা, মৌনী রায়, ডলি সিংহ একে একে একাধিক তারকা এসে ভালবাসা জানিয়ে গেলেন পোস্টে। বুঝিয়ে দিলেন, অনুষ্কা পেরেছেন। বিরাট কোহলীও সেই পোস্টেই হৃদয়ের ইমোজি দিয়ে ভালবাসা জানালেন গিন্নিকে।

Bollywood Virat Kohli anushka sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy