Advertisement
E-Paper

দ্রুত সুস্থ হয়ে উঠছেন সেলিম খান, জানালেন আরবাজ়, চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন?

কেমন আছেন সেলিম খান? অবশেষে খান পরিবারের তরফে সেই বিষয়ে জানানো হল। আরবাজ়ের কথায় বর্ষীয়ান চিত্রনাট্যকারের বাড়ি ফেরার ইঙ্গিত রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১০:৫২
সেলিম খানের সঙ্গে পুত্র আরবাজ় খান।

সেলিম খানের সঙ্গে পুত্র আরবাজ় খান। ছবি: সংগৃহীত।

অবশেষে চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলল খান পরিবার। বর্ষীয়ান চিত্রনাট্যকারের পুত্র, অভিনেতা-প্রযোজক আরবাজ় খান সাংবাদিকদের জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন তাঁর বাবা। সব ঠিক থাকলে শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। হয়তো চলতি সপ্তাহেই বাড়ি ফিরতে পারেন সেলিম।

সম্প্রতি, সেলিমের স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর অভিন্নহৃদয় বন্ধু গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানান, এখন উঠে চেয়ারে বসতে পারছেন ৯০ বছরের সেলিম। কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে। ভাল আছেন তিনি। তাঁর বক্তব্যেই যেন সিলমোহর দিল আরবাজ়ের কথা।

১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে মুম্বইয়ের এক প্রথম সারির হাসপাতালে ভর্তি হন সলমন খানের বাবা। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা সুস্থ করছে তাঁকে। সেলিমের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগী-সহ গোটা বলিউড। হাসপাতাল থেকে সেই সময় তাঁর স্বাস্থ্যের নিয়মিত খবরাখবর দিচ্ছিলেন চিকিৎসক জলিল পার্কার এবং তাঁর দল। খান পরিবারের তরফ থেকে বিষয়টিতে আপত্তি জানানো হয়। পরিবারের যুক্তি, একমাত্র তাঁরা চাইলেই সেলিমের স্বাস্থ্যের খবর বাকিরা জানতে পারবে। চিকিৎসকদের তরফ থেকে এর পরে আর কোনও খবর প্রকাশ্যে আসেনি।

চিকিৎসকেরা না জানালেও আমির খান, জাভেদ আখতার, চিত্রঙ্গদা সিংহ-সহ অনেকেই সেলিম খানের শারীরিক অবস্থা সম্পর্কে নানা তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

Arbaaz Khan Salman Khan Salim Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy