Advertisement
E-Paper

‘গ্রেফতার করুন বাদশাকে’! পিছু ছাড়ছে না বিতর্ক, আবার গায়কের বিরুদ্ধে সরব হরিয়ানার মহিলা কমিশন

ইতিমধ্যেই নাকি গায়কের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। বাদশাকে নিয়ে আবার কোন দাবি তুলল হরিয়ানার মহিলা কমিশন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৫:৩২
বিপাকে বাদশা।

বিপাকে বাদশা। ছবি: সংগৃহীত।

‘টটীরী’ নামে একটি গানের জন্য বিপাকে জড়িয়েছেন বাদশা। দাবি, সেই গানে নারীদের প্রতি রয়েছে কু-ইঙ্গিত। বিতর্কের মুখে ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু তাতেও মিটছে না সমস্যা। এই গানের বিরুদ্ধে প্রথম অভিযোগ করে হরিয়ানার মহিলা কমিশন। এ বার সরাসরি গায়কের গ্রেফতারি চেয়ে সরব হলেন হরিয়ানার মহিলা কমিশনের সভাপতি রেণু ভাটিয়া।

৬ মার্চ বাদশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই শুক্রবার মহিলা কমিশনের অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল বাদশার। কিন্তু বাদশা এসে পৌঁছোননি। এ বার গায়কের গ্রেফতারিতে সরব হলেন তাঁরা। তবে ইতিমধ্যেই পুলিশের তরফে জানানো হয়েছে যে, গায়কের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। যার ফেল তিনি অন্তত দেশ ছাড়তে পারবেন না।

সংবাদমাধ্যমকে রেণু বলেন, “পানিপথের এসপি-র কাছে আর্জি জানিয়েছি, বাদশাকে যে ভাবেই হোক গ্রেফতার করতে হবে।” রেণু আরও বলেন, “যে গানে হরিয়ানার মেয়েদের অশালীন শব্দ ও ভাষায় অপমান করা হয়েছে, সেই গানের জন্য ১৩ মার্চের আগে র‍্যাপারকে মহিলা কমিশনে হাজির হতে বলা হয়েছিল। এই বিষয়ে এফআইআর-ও দায়ের করা হয়েছে।’’ যদিও বাদশার আইনজীবী সাংবাদিকদের জানান, গায়ক সমন পেয়েছেন বটে কিন্তু তাঁর বেশ কিছুটা সময় দরকার। উল্লেখ্য, বাদশার গানটি ইতিমধ্যেই সমাজমাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। তবু বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাদশার।

badshah Rapper Badshah Bollywood Singer Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy