Advertisement
E-Paper

রাঘব-পরিণীতির বিয়ের দিন টানা দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন কেজরীবাল! পাত্রকে নিয়ে কী করেছিলেন তিনি?

পরিণীতি ও রাঘবের বিয়েতে ছিল নানা নিষেধাজ্ঞা। গোপনীয়তা বজায় রাখার জন্য বেশ কিছু নিয়ম জারি করা হয়েছিল সেখানে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ২০:০০
Arvind Kejriwal reportedly lifted Raghav Chadha onto his shoulders on the latter\\\\\\\\\\\\\\\'s wedding day

রাঘব-পরিণীতির বিয়েতে কী করেছিলেন কেজরীবাল? ছবি: সংগৃহীত।

আম আদমি পার্টি (আপ) ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন রাঘব চড্‌ঢা। আগের দলে থাকতেই খবরের শিরোনামে বার বার উঠে এসেছেন পরিণীতি চোপড়ার স্বামী তথা সাংসদ। কিন্তু একসময় আপ নেতা অরবিন্দ কেজরীবালের স্নেহভাজন ছিলেন। এমনকি, রাঘব-পরিণীতির বিয়েতেও ছিল কেজরীবালের বিশেষ ভূমিকা। গায়ক তথা পুরোহিত অঙ্কিত বাত্রা সেই বিয়ে নিয়ে কথা বললেন।

পরিণীতি ও রাঘবের বিয়েতে ছিল নানা নিষেধাজ্ঞা। গোপনীয়তা বজায় রাখার জন্য বেশ কিছু নিয়ম জারি করা হয়েছিল সেখানে। বিয়ের মণ্ডপে প্রবেশ করার জন্য পরিণীতি বেছে নিয়েছিলেন একটি বিশেষ গান। সেই গানটি রাঘবকে চমকে দেওয়ার জন্য রেখেছিলেন তিনি। এমনই নানা অজানা ঘটনা ছিল যা বিয়ের অনুষ্ঠানকে আরও চমকপ্রদ করে তুলেছিল। তার মধ্যে অন্যতম ছিল কেজরীবালের নাচ।

অঙ্কিত বাত্রাই ছিলেন রাঘব ও পরিণীতির বিয়ের পুরোহিত। তিনি জানান, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সেই দিন বরযাত্রীর সঙ্গে নেচেছিলেন। এমনকি, পাত্র অর্থাৎ রাঘবকে কাঁধেও তুলে নিয়েছিলেন তিনি। নিরাপত্তায় মোড়া অনুষ্ঠানস্থল কেমন ছিল? অঙ্কিতের কথায়, “লীলা প্যালেসের মধ্যে পরিবেশ সেই দিন অদ্ভূত ছিল। এত কড়া নিরাপত্তা ছিল যে, কোনও ছবি বা ভিডিয়ো তোলা যায়নি। এমনকি, প্রিয়ঙ্কা চোপড়ার মাকেও বিয়ের অনুষ্ঠানে তোলা একটি ছবি ফোন থেকে মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।”

বিয়ের আসরে রীতি পালন হচ্ছে যখন, কেজরীবাল টানা দেড় ঘণ্টা ঠায় দাঁড়িয়েছিলেন। সঙ্গে ছিলেন পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর বিয়ে করেছিলেন পরিণীতি ও রাঘব। উদয়পুরে বসেছিল বিয়ের আসর।

Raghav Parineeti Wedding Arvind Kejriwal Celeb Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy