Advertisement
E-Paper

প্রিয়ঙ্কা চোপড়ার পরামর্শেই বিজেপি-তে যোগদান করেছেন রাঘব চড্‌ঢা? সব ব্যবস্থা করেছেন অভিনেত্রীই?

প্রিয়ঙ্কার নাকি বিজেপির অন্দরে ভাল যোগাযোগ রয়েছে। রাঘবের জন্য তিনিই কথা বলা শুরু করেন। এর পরেই রাঘব পদ্মশিবিরে যোগ দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১০:০১
প্রিয়ঙ্কার কথা মেনে বিজেপি-তে রাঘব?

প্রিয়ঙ্কার কথা মেনে বিজেপি-তে রাঘব? ছবি: সংগৃহীত।

প্রিয়ঙ্কা চোপড়ার প্রভাবে এসে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চড্‌ঢা? সম্প্রতি এই দাবি করেছেন নভজোত কৌর সিধু। আপ থেকে বেরোনোর পর থেকেই রাঘব চড্‌ঢাকে জল্পনা চলছিল। সম্প্রতি বিজেপি-তে যোগ দিয়েছেন পরিণীতি চোপড়ার রাজনীতিবিদ্‌ স্বামী। তিনি কি সত্যিই শ্যালিকার কথা শুনে পদ্মশিবিরে যোগ দিলেন?

নভজোত সিংহ সিধুর স্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেত্রীর বক্তব্য, প্রিয়ঙ্কার পরামর্শে রাঘব এই সিদ্ধান্ত নিয়েছেন। নভজোত কৌরের আরও দাবি, প্রিয়ঙ্কা জানতে পেরেছিলেন, আপ-এর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে রাঘবের। পরিস্থিতি ভাল নয়। এমনকি রাঘবের বাড়িতে গিয়ে ইডি নাকি তদন্ত করতে পারে, এমন সম্ভাবনাও ছিল। এই অবস্থায় বোন পরিণীতির কথা ভেবে নাকি রাঘবকে সাহায্য করতে এগিয়ে আসেন প্রিয়ঙ্কা।

প্রিয়ঙ্কার নাকি বিজেপির অন্দরে ভাল যোগাযোগ রয়েছে। রাঘবের জন্য তিনিই কথা বলা শুরু করেন। এর পরেই রাঘব পদ্মশিবিরে যোগ দেন। সবটাই নাকি বোনের কথা ভেবে করেছেন ‘দেশি গার্ল’। নভজোত কৌর এমন দাবি করেছেন।

নভজোতের এই দাবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু এখনও প্রিয়ঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া বা রাঘব কেউই এই নিয়ে কোনও কথা বলেননি।

উল্লেখ্য, আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে সমাজমাধ্যমে একটা বড় অংশের কটাক্ষের শিকার রাঘব চড্‌ঢা। যদিও রাঘব একা নন, তিনি আপের আরও ছয় সাংসদকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই ঘটনার পরে রাঘবের সমাজমাধ্যমে অনুসরণকারীর সংখ্যা কমেছে প্রায় ২০ লক্ষ। বিজেপিতে যোগদান প্রসঙ্গে একটি লাইভ করেন রাঘব। তার পরেই তাঁকে সমালোচনায় বিদ্ধ হতে হয়।

Raghav Chadha Priyanka Chopra Parineeti Chopra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy