Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

প্রায় ১৪ বছরের বন্ধুত্বের পথচলা শেষ, ভোট গণনার সকালে ‘প্রিয়তম’কে হারালেন দেব!

অভিনেতা অনেক দিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটা সময়ে সারমেয়দের কিছুটা ভয়ই পেতেন তিনি। কিন্তু, লাকি তাঁর জীবনে আসার পরেই মনের সব ভীতি কেটে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১০:৪৯
মন ভাল নেই দেবের।

মন ভাল নেই দেবের। ছবি: সংগৃহীত।

৪ মে রাজ্য জুড়ে ভোটগণনা চলছে। সকলের চোখ খবরের দিকে। এরই মধ্যে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের পরিবারে শোকের ছায়া। পোষ্যকে হারিয়ে মনখারাপ অভিনেতার। দেবের দুই পোষ্য—লাকি এবং হ্যাপি। দুই পোষ্যকে নিজের সন্তানই ভাবতেন দেব। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় খুবই মনখারাপ তাঁর।

অভিনেতা অনেক দিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটা সময়ে সারমেয়দের কিছুটা ভয়ই পেতেন তিনি। কিন্তু, লাকি জীবনে আসার পরেই তাঁর মনের সব ভীতি কেটে যায়। তাই বলা যেতে পারে বড় ছেলেকে হারিয়েছেন নায়ক। লাকির ছবি সমাজমাধ্যমের ভাগ করে নিয়ে অভিনেতা বলেন, “তুমি আমার জীবনের সেরা পাওনা। তাড়াতাড়ি ফিরে এসো আমার জীবনে।” সূত্র বলছে, পরিবারের সবার মনখারাপ।

নায়কের মা-বাবা, বোন, তাঁর ঘনিষ্ঠমহলের সবার কাছে দুই পোষ্য খুব প্রিয়। এক জনের চলে যাওয়ায় সকলেরই খারাপ লাগছে। দেব নিজে অনেক সাক্ষাৎকারেই তাদের নিয়ে নানা কথা বলতেন। এমনকি পোষ্যদের নিয়ে বেশ কিছু আদুরে ভিডিয়োও ভাগ করে নিতেন তিনি। বিদেশ থেকে বাড়ি ফিরলেই নায়ককে আদরে ভরিয়ে দিত লাকি। সঙ্গ দিত হ্যাপিও। মাসখানেক আগে বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের ২০ বছর পূরণের উদ্‌যাপনেও হাজির ছিল তাঁর দুই পোষ্য। মঞ্চে দেব ও তাঁর পরিবারের সঙ্গে উপস্থিত ছিল লাকি ও হ্যাপি। সেই সব আদুরে মুহূর্তের সাক্ষী সবাই। প্রায় ১৪ বছরের সঙ্গীকে বিদায় জানিয়ে মন ভাল নেই দেবের।

Actor TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy