Advertisement
E-Paper

নিজের বাড়িতে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, নিয়ে যাওয়া হল দক্ষিণ কলকাতার হাসপাতালে

হিন্দুস্তান পার্ক এলাকায় নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে আশঙ্কাজনক পরিচালক অনীক দত্ত। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হল ঢাকুরিয়া এলাকার একটি হাসপাতালে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৪:২৭
সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে পরিচালক অনীক দত্তকে।

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে পরিচালক অনীক দত্তকে। ছবি: সংগৃহীত।

গুরুতর আহত পরিচালক অনীক দত্ত। বুধবার হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। ঢাকুরিয়ার কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দীর্ঘ দিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন পরিচালক। তাঁর প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, একটি ঘটনা ঘটেছে। এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করবেন না। পরে কথা বলবেন।

২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে আসেন অনীক। ভৌতিক কাহিনির আড়ালে রাজনৈতিক ও সামাজিক যে শ্লেষ উঠে এসেছিল সেই ছবিতে, তা বাংলা ছবিতে ‘মাইলস্টোন’ বলে রসিকজনেরা মনে করেন। একই ধাঁচে তার পরের ছবি ‘আশ্চর্য প্রদীপ’-এও একই বার্তা দিয়েছিলেন পরিচালক অনীক।

তার পর অভিনেতা জীতু কমলকে নিয়ে ‘অপরাজিত’ ছবি করেন। সেটিও ভীষণ জনপ্রিয়তা পায়। বক্সঅফিসে রীতিমতো সাড়া ফেলে দেয় তাঁর ছবি। এই মুহূর্তে ‘অপরাজিত ২’ ছবি নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। যদিও পরিচালকের পুজোয় মুক্তি পাওয়া ছবি ‘যত কাণ্ড কলকাতায়’ মুক্তির সময় আশঙ্কা করেছিলেন এটাই হয়তো তাঁর শেষ ছবি। শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরে বাড়িতে একাই থাকতেন অনীক। কন্যা থাকেন মুম্বইয়ে। পরিচালকের এমন খবর শুনে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন জীতু কমল, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, মানসী সিন্‌হা সহ অন্যরা।

Tollywood Director
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy