Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

‘সাইবার’ আক্রমণেই নাকি উৎসব মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন! নিখোঁজ হওয়া নিয়ে কী বললেন পরিচালক?

২৬ এপ্রিল দিল্লিতে পৌঁছোন উৎসবের স্ত্রী। পরিচালক তখনই জানিয়েছিলেন, কলকাতায় ফিরে তিনি জানাবেন ঠিক কোথায় ছিলেন তিনি। শহরে ফিরে অবশেষে মনের অবস্থা জানালেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৭:৫১
কী জানালেন উৎসব মুখোপাধ্যায়?

কী জানালেন উৎসব মুখোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

২ এপ্রিল থেকে নিখোঁজ। ২৩ দিন ধরে কোনও খোঁজ ছিল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। তাঁর নিখোঁজ হওয়ার এই খবর সমাজমাধ্যমে প্রথম জানিয়েছিলেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। তার পরে ২৪ এপ্রিল মৌপিয়ার কাছে খবর আসে, উৎসব দিল্লিতে কোনও এক বন্ধুর বাড়িতে রয়েছেন। বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? অবশেষে সবটা নিয়ে নিজের ব্যাখ্যা দিলেন উৎসব।

উৎসবের খোঁজ পাওয়ার পরে, ২৬ এপ্রিল দিল্লিতে পৌঁছোন তাঁর স্ত্রী। পরিচালক তখনই জানিয়েছিলেন, কলকাতায় ফিরে তিনি জানাবেন ঠিক কোথায় ছিলেন তিনি। শহরে ফিরে অবশেষে নিজের মনের অবস্থার কথা জানালেন তিনি।

পরিচালকের কথা অনুযায়ী, অনেক দিন ধরেই তিনি ‘সাইবার’ আক্রমণের শিকার হচ্ছিলেন। তিনি বলেন, “আমি বহু দিন ধরে সাইবার ক্রাইমের শিকার। কোনও ছবি দিতাম বা আমার সঙ্গে কেউ ছবি পোস্ট করলে নানা ধরনের কুমন্তব্য সহ্য করতে হত।” এই সব ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন পরিচালক। ২০২৫ সালে মা-বাবাকেও হারিয়েছেন পরিচালক। ফলে সব মিলিয়ে সময়টা একেবারেই ভাল যাচ্ছিল না তাঁর, জানান উৎসব।

পরিচালক বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে আমি বিয়ে করি। মৌপিয়াকে বিয়ের পর থেকে সাইবার ক্রাইমের সমস্যা আরও বাড়তে থাকে। আমার স্ত্রীকেও আক্রমণ করা শুরু হয়েছিল। তার পরে আমি আর মানসিক ভাবে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না।”

উৎসব জানিয়েছেন, তিনি এই ক’দিন কারও সঙ্গে ছিলেন না। নিজে একা থাকতে চাইছিলেন। সবকিছু থেকে দূরে থাকতে চেয়েছিলেন। তার পরে দিল্লিতে নিজের বন্ধুর বাড়িতে যান। তবে এর থেকে বেশি কিছু প্রকাশ্যে বলতে চাননি পরিচালক।

Tollywood Directors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy