Advertisement
E-Paper

সদ্য মা হওয়ার পরে কাজে ফিরেছেন, শুটিং সেটে হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন ভারতী! কী হয়েছে কৌতুকশিল্পীর?

মা হওয়ার পরে এত দ্রুত কেন কাজে ফিরলেন? প্রশ্ন শুনে ভারতীর রসিকতা, টাকার দরকার খুব। কিন্তু, সেই শুটিং সেটেই ঘটল অঘটন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৩
Bharti Singh Lose jewellery On Laughter Chef Set, Gets Anxious And Breaks Down

কী এমন হারালেন ভারতী? ছবি: সংগৃহীত।

গত ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। যদিও মাতৃত্বকালীন ছুটি প্রথম সন্তানের ক্ষেত্রেও নেননি, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও নেননি। সন্তানের বয়স ১৮ দিন হতেই কাজে ফেরেন। কথায় কথায় মজার উত্তর দেওয়ার জন্য বিখ্যাত ভারতী। মা হওয়ার পরে এত দ্রুত কেন কাজে ফিরলেন? প্রশ্ন শুনে ভারতীর রসিকতা, টাকার দরকার খুব। কিন্তু, সেই শুটিং সেটেই ঘটল অঘটন।

এই মুহূর্তে রিয়্যালিটি শো ‘লাফটার শেফ’-এ দেখা যাচ্ছে ভারতীকে। তারই শুটিং চলাকালীন হঠাৎ ভারতী খেয়াল করেন যে তাঁর কানের হিরের দুলটি নেই। এ দিক সে দিক খুঁজতে থাকেন তিনি। কোথাও পাওয়া যাচ্ছে না দেখে একসময়ে রীতিমতো কাঁদতে শুরু করেন তিনি। ভারতী বলেন, ‘‘এ ভাবে গয়না হারানো শুভ নয়।’’ ভারতীর ব্যাকুলতা দেখে সেটে ছুটে আসেন তাঁর সর্বক্ষণের সহকারী। তিনিই অবশেষে খুঁজে পান দুলটি। স্বস্তি পান ভারতী। সম্প্রতি নিজের ভ্লগে সেই সহকারীকে ধন্যবাদ জানান ভারতী।

Bharti Singh Comedian Bharti Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy