Advertisement
E-Paper

ধুমধাম করেই তৃতীয় বিয়ে আমিরের! আসর আলো করলেন কোন কোন তারকা, দেখা গেল না কাদের?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৯:৩৪
বলিউডের বহু প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হয়েছে রবিবার। ২০২৫ সালে ৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়েছিলেন আমির খান। তাঁকেই বিয়ে করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। ২৫ বছরের পরিচয়, দু’বছরের প্রেমের পরে তাঁরা বর্তমানে স্বামী-স্ত্রী।
০১ / ১৮

ঘরোয়া আবহে আইনি মতে বিয়ে সারেন তাঁরা। আইনি বিয়ের সময়ে উপস্থিত ছিলেন গৌরীর আগের পক্ষের পুত্র কুইন এবং আমিরের দ্বিতীয় পক্ষের পুত্র আজ়াদ। আমিরের তৃতীয় বিয়ের দিনে অনুকূল ছিল না মুম্বইয়ের আবহাওয়া। জলমগ্ন শহরে অনবরত বৃষ্টি লেগেই ছিল। সেই ঝড়জল মাথায় করেই রবিবার বিয়ের আসরে উপস্থিত হন অনেকেই। পরিবার, বন্ধুবান্ধব, কর্মজগতের সহকর্মী মিলিয়ে মোট ১৫০ জন অতিথি এসেছিলেন বিয়েতে।
০২ / ১৮

বান্দ্রায় আমিরের বাড়িতেই বসেছিল বিয়ের আসর। সকাল সকাল উপস্থিত হয়েছিলেন ‘লগান’ ছবির পরিচালক আশুতোষ গোয়ারীকর ও তাঁর স্ত্রী সুনীতা গোয়ারীকর। বৃষ্টি উপেক্ষা করেই অভিনেতার বিয়েতে আসেন তিনি।
০৩ / ১৮

আমন্ত্রিতদের মধ্যে ছিল অম্বানী পরিবারও। কিন্তু জলমগ্ন শহরে আমিরের বিয়েতে আসতে গিয়ে বিপদের মুখে পড়েছিলেন তাঁরা। অম্বানী পরিবারের কনভয়ের সামনে পড়ে যায় গাছের ডাল। কিছু ক্ষণের মধ্যেই ডালপালা সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয় এবং অম্বানী পরিবার আমিরের বিয়েতে গিয়ে উপস্থিত হন।
০৪ / ১৮

দ্বিতীয় পক্ষের পুত্র আজ়াদ আগেই উপস্থিত হন। পরে যোগ দেন প্রথম পক্ষের পুত্র জুনেইদ খান। এ দিন তাঁর পরনে ছিল খয়েরি রঙের শার্ট ও প্যান্ট। গাড়ি থেকে নেমেই সটান ঢুকে পড়েন আমিরের বাড়িতে। ছবিশিকারিদের খানিক এড়িয়েই যান তিনি।
০৫ / ১৮

স্বামী নূপুর শিখরের সঙ্গে উপস্থিত হন আইরা খান। সাদা রঙের পোশাক পরেছিলেন আইরা। মুখে ছিল না কোনও প্রসাধনী। গাড়ি থেকে নেমেই তিনিও তড়িঘড়ি বাড়ির মধ্যে ঢুকে পড়েন।
০৬ / ১৮

আমিরের বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেতা-ভাগ্নে ইমরান খান। সঙ্গে ছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন। সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে নিয়েছেন লেখা। শুভেচ্ছা জানিয়ে ভিডিয়োও ভাগ করে নেন তিনি।
০৭ / ১৮

ছবিশিকারিদের ক্যামেরায় এ দিন নজর কাড়েন রিয়া চক্রবর্তী। তিনি পরেছিলেন গোলাপি রঙের শাড়ি ও ব্লাউজ়। খোলা চুলে গাড়ি থেকে নেমে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন তিনি। এর আগে রিয়ার পডকাস্টে উপস্থিত হয়েছিলেন আমির। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে যে ভাবে অভিযোগের তির সামাল দিয়েছিলেন রিয়া, ওই পডকাস্টেই তার প্রশংসা করেছিলেন আমির।
০৮ / ১৮

সবাইকে অবাক করে বিয়ের দিন উপস্থিত হন ক্রিকেটতারকা ইরফান পাঠান। তাঁর পরনে ছিল সাদা কুর্তা ও পাজামা। হাসিমুখেই ছবিশিকারিদের ক্যামেরায় বন্দি হন তিনি। তবে আমির বা গৌরীর সঙ্গে যে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে, তা অনেকেই জানতেন না।
০৯ / ১৮

অভিনেতা তথা কৌতুকশিল্পী বীর দাসও এই দিন ছিলেন অতিথিদের তালিকায়। তিনি পরেছিলেন কালো রঙের প্যান্ট ও শার্ট। আমির প্রযোজিত ‘দিল্লি বেলি’ ছবিতে অভিনয় করেছিলেন বীর। সম্প্রতি আমিরের প্রযোজনা সংস্থার ছবি ‘হ্যাপি পটেল: খতরনাক জাসুস’-এও অভিনয় করেন তিনি।
১০ / ১৮

‘কোই জানে না’ নামে একটি ছবিতে একটি গানে একসঙ্গে দেখা গিয়েছিল আমির ও এলি আভ্রমকে। ২০২১ সালের মুক্তি পেয়েছিল সেই ছবি। সেই পুরনো যোগাযোগ মনে রেখেছেন আমির। তিনি এ দিন আমন্ত্রিত ছিলেন। অভিনেত্রী গোলাপি রঙের একটি শাড়ি পরে এসেছিলেন। সঙ্গে ছিল ছিমছাম সাজ।
১১ / ১৮

রাজনীতির জগৎ থেকেও এসেছিলেন অতিথিরা। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার চেয়ারম্যান রাজ ঠাকরে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন। বৃষ্টি মাথায় নিয়ে আসেন। তবে অল্প কিছু ক্ষণ থেকেই বেরিয়ে যান। বেরোনোর সময়ে আমিরকে স্নেহের আলিঙ্গন করেন তিনি।
১২ / ১৮

সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন জোশী। কালো রঙের প্যান্ট ও ধূসর রঙের কুর্তা পরেছিলেন তিনি। স্ত্রীর পরনে ছিল হালকা গোলাপি রঙের শাড়ি।
১৩ / ১৮

 রাজকুমার হিরানীর ‘থ্রি ইডিয়ট্স’ ছবিতে অভিনয় করেছিলেন আমির। সেই বিখ্যাত ছবির পরিচালকও এই দিন আসেন। আমির ও গৌরী বিয়ের অন্দরমহলে যখন নাচছিলেন, তা সামনের সারিতে বসে দেখছিলেন হিরানী। আমির গৌরীর পাশে ছিলেন ‘লগান’ ছবির অভিনেতারা।
১৪ / ১৮

বিয়েতে প্রথম দুই পক্ষের ছেলেমেয়েরা এলেও অনুপস্থিত ছিলেন প্রাক্তন দুই স্ত্রী। তাঁরা আসবেন কি না, তা নিয়ে প্রথম থেকেই অনুরাগীদের মনে কৌতূহল ছিল। কিন্তু শেষ পর্যন্ত রিনা দত্ত ও বা কিরণ রাওকে সন্ধে পর্যন্ত দেখা যায়নি।
১৫ / ১৮

‘দঙ্গল’ ছবির অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গেও একসময় নাম জড়িয়েছিল আমিরের। শোনা গিয়েছিল, ফাতিমার সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই নাকি কিরণের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য ফাতিমা বা আমির এই প্রসঙ্গে কখনও কিছু বলেননি। এ দিন বিয়ের আসরে দেখা যায়নি তাঁকেও।
১৬ / ১৮

অনুরাগীরা অনুমান করেছিলেন, আমিরের বিয়েতে উপস্থিত থাকবেন সলমন খান ও শাহরুখ খানও। দু’জনের সঙ্গেই আমিরের ভাল সম্পর্ক। রাত পর্যন্ত তাঁদের দেখা যায়নি। তাঁরা এলেন না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
১৭ / ১৮

বিয়েতে দুধসাদা রঙের কুর্তা পাজামা বেছে নিয়েছিলেন আমির। অন্য দিকে, বেজ রঙের লেহঙ্গা পরেছিলেন গৌরী। আইন মেনে বিয়ে হওয়ার পরেই গৌরীর হাতে চুম্বন করতে দেখা যায় আমিরকে, যা দেখে আনন্দে করতালি দেন সবাই।
১৮ / ১৮

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy