আগামী এক বছরের মধ্যেই বিয়ে করতে চলেছেন এই বলি সেলেবরা?
কান পাতলে এই গুঞ্জনই শোনা যাচ্ছে। দেখে নিন কারা বিয়ে করতে চলেছেন।
আগামী এক বছরের মধ্যে বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে! কান পাতলে এই গুঞ্জনই শোনা যাচ্ছে। দেখে নিন কারা বিয়ে করতে চলেছেন।
এই লাইনে প্রথমে যিনি দাঁড়িয়ে, তিনি হলেন বরুণ ধওয়ন। এই বছরের শেষে বা আগামী বছরের গোড়ার দিকে প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বরুণ ধবন। এটা নিশ্চিত। তবে কবে ও কোথায়, তা নিয়ে বিস্তর জল্পনা চলছে।
প্রথমে গোয়ায় বিচ ওয়েডিং-এর শোনা গেলেও, এখন বলা হচ্ছে জোধপুরে ডেস্টিনেশন ওয়েডিং করবেন তিনি। তিন দিন ধরে হিন্দু রীতি রেওয়াজ মেনেই বিয়ের সব অনুষ্ঠান পালন করা হবে। তার জন্য মেহেরানগড় দুর্গ বুকিং করা হয়েছে বলেও খবর। পাপারাৎজ়ির প্রবেশাধিকার থাকবে না। পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবই শুধু উপস্থিত থাকবেন।
বিয়ের পিঁড়ির জন্য দ্বিতীয় লাইনে দাঁড়িয়ে রয়েছেন রণবীর-আলিয়া! জানা গিয়েছে, সম্প্রতি রণবীর নাকি মহেশ ভট্টের কাছে আলিয়াকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন ইতিমধ্যে।
রণবীরের বাবা ঋষি কপূর চিকিৎসার জন্য আপাতত বিদেশে। তিনি চিকিৎসা করিয়ে ফিরলেই রণবীর-আলিয়া বিয়েটা সেরে ফেলবেন। বলিউডে যা গুঞ্জন তাতে ২০২০ সালের প্রথম দিকেই তাঁরা বিয়ে করতে পারেন।
আরও পড়ুন:
এরপর লাইনে রয়েছেন আদিত্য রায় কপূর। রণবীরের মতো তিনিও ২০২০ সালেই বিয়ে করতে চলেছেন। পাত্রীটি কে?
সুপারমডেল দীবা ধওয়ন। ‘আশিকি ২’-এর নায়ক আদিত্য রায় কপূরের সঙ্গে দীবার প্রেম নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। যদিও দীবাকে কেবলমাত্র বন্ধু বলেই এতদিন দাবি করে এসেছেন আদিত্য।
নার্গিস আমেরিকার নাগরিক। আমেরিকাতেই তাঁর জন্ম। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি মার্কিন পরিচালক ম্যাট অ্যালঞ্জোকে বিয়ে করতে চলেছেন তিনি। বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি।
নার্গিস আমেরিকার নাগরিক। আমেরিকাতেই তাঁর জন্ম। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি মার্কিন পরিচালক ম্যাট অ্যালঞ্জোকে বিয়ে করতে চলেছেন তিনি। বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি।
আরও পড়ুন:
শোনা যাচ্ছে, ২০২০ সালে বান্ধবী ইউলিয়া ভন্তুরের সঙ্গে বিয়েটা এ বার সেরেই ফেলবেন সলমন।
শোনা যাচ্ছে, ২০২০ সালে বান্ধবী ইউলিয়া ভন্তুরের সঙ্গে বিয়েটা এ বার সেরেই ফেলবেন সলমন।