Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

১০০ কোটি টাকায় তৈরি ‘রাজা শিবাজী’! কত পারিশ্রমিক পেলেন রিতেশ, অভিষেক থেকে সলমন?

গত ২৫ বছর ধরে এই ছবি নিয়ে ভাবনা রিতেশের। ১০০ কোটি টাকা দিয়ে এই ছবি তৈরি হয়েছে। জানা যাচ্ছে, রিতেশ নিজে এই ছবির জন্য নিয়েছেন ২০ কোটি টাকার আশপাশে।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১০:০৯
‘রাজা শিবাজী’তে কার কত পারিশ্রমিক?

‘রাজা শিবাজী’তে কার কত পারিশ্রমিক?

শৈশব থেকে ছত্রপতি শিবাজীর অনুরাগী রিতেশ দেশমুখ। এ বার নিজেই সেই চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘রাজা শিবাজী’ নামে সেই ছবি মুক্তি পেয়েছে ১ মে। ছবির কথা বলতে গিয়ে প্রকাশ্যে কেঁদেছিলেন অভিনেতা। পরিশ্রমও করেছেন বিস্তর। কত পারিশ্রমিক নিয়েছেন এই চরিত্রের জন্য? বাকি অভিনেতারাই বা কত পেয়েছেন?

গত ২৫ বছর ধরে এই ছবি নিয়ে ভাবনা রিতেশের। ১০০ কোটি টাকা দিয়ে এই ছবি তৈরি হয়েছে। জানা যাচ্ছে, রিতেশ নিজে এই ছবির জন্য নিয়েছেন ২০ কোটি টাকার আশপাশে। খলচরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। তাঁর পারিশ্রমিক এই ছবিতে ৮-১০ কোটি টাকা। সম্ভাজি শাহজি ভোসলের চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। তিনি নিয়েছেন, ৬ থেকে ৮ কোটি টাকা।

ছত্রপতি শিবাজীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া। তিনি এই চরিত্রের জন্য পেয়েছেন ১-২ কোটি টাকা। বিদ্যা বালনকে দেখা গিয়েছে খাদিজা সুলতানার চরিত্রে, যিনি ১.৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। মহেশ মঞ্জেরকর ও ফরদীন খানও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। তাঁরা নিয়েছেন ২-৩ কোটি টাকা। ভাগ্যশ্রী পেয়েছেন ১-২ কোটি টাকা।

এই ছবিতে অতিথি শিল্পী হিসাবে দেখা গিয়েছে সলমন খানকেও। মাথায় জড়ানো ইটরঙা পাগড়ি, কপালে লাল রঙের তিলক কাটা, কালো গোঁফ— এই বেশে তাঁকে দেখা গিয়েছে এই ছবিতে। তাঁর মুখে চোখা মরাঠী সংলাপও রয়েছে ছবিতে। তবে তিনি নাকি এই চরিত্রের জন্য একটি টাকাও পারিশ্রমিক নেননি। রিতেশ এবং জেনেলিয়া ডিসুজ়ার এই ছবিতে যে সলমনকে দেখা যাবে, এই ধারণা ছিল না কারও। বলা যেতে পারে, সলমন-ভক্তদের জন্য এটা উপরি পাওনা। বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে চারিদিকে। যেখানে তলোয়ার হাতে সলমনকে দেখে উত্তেজিত অনুরাগীরা। প্রেক্ষাগৃহের মধ্যেই নিজেদের আনন্দ প্রকাশ করতে দেখা যায় ভাইজানের ভক্তদের।

Ritesh Deshmukh Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy