Advertisement
E-Paper

নিসপাল সিংহ না দেব, এ বারের পুজোর ছবি ‘দেশু ৭’-এর প্রযোজক কে? কোয়েলকেও কি দেখা যাবে?

এমনও শোনা গিয়েছিল, দেবের সঙ্গে ‘দেশু ৭’ নাকি যৌথ ভাবে প্রযোজনা করতে পারে নন্দী মুভিজ় প্রযোজনা সংস্থা। কী বলছেন প্রযোজক?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১১:১৫
‘দেশু ৭’ কে প্রযোজনা করবেন?

‘দেশু ৭’ কে প্রযোজনা করবেন? ছবি: সংগৃহীত।

দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুজোর ছবি ‘দেশু ৭’-এর প্রযোজক কে? নন্দী মুভিজ়, সুরিন্দর ফিল্মস না কি দেব নিজেই? এ রকম প্রশ্নের নেপথ্য কারণ, টলিউডে গুঞ্জন, ছবিটি নাকি নিসপাল সিংহ রানে প্রযোজনা করতে পারেন। এই গুঞ্জনের ফলেই নাকি ছবিতে কোয়েল মল্লিকের থাকার সম্ভাবনাও দেখতে পাচ্ছে ইন্ডাস্ট্রি।

খবর ছড়াতেই টলিউডে চাপা ফিসফাস, অতীতের ‘তিক্ততা’ ভুলে নিসপাল-দেবের মধ্যে কি ফের সন্ধি হল? একটা সময়ে স্ক্রিনিং কমিটির বৈঠকে তৈরি মতবিরোধ দূরত্ব তৈরি করেছিল উভয়ের মধ্যে। পরে যদিও তাঁরা এই ‘দূরত্ব’-এর কথা অস্বীকার করেন।

এ বছরের পুজোর ছবির নাম ঘোষণার সময় থেকে একের পর এক চমক উপহার দেন দেব। জানান, ‘ধূমকেতু’র পরে তিনি আর শুভশ্রী আবার নতুন ছবিতে জুটি বেঁধে ফিরছেন। দীর্ঘ দিন ধরে টলিউডে ‘ব্যান’ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও পর্দায় ফিরছেন এই ‘দেশু ৭’ দিয়েই। এ ছাড়া, পুজোর এই ছবি প্রযোজনা করার পাশাপাশি পরিচালনাও করবেন দেব! লিখছেন চিত্রনাট্যও। কিন্তু, প্রযোজকের নাম সেই সময়ে স্পষ্ট করে জানাননি। ফলে, তখনই শোনা গিয়েছিল নন্দী মুভিজ় এবং সুরিন্দর ফিল্মসের নাম। পরে দেব জানান, তিনিই ছবি প্রযোজনা করবেন।

‘দেশু ৭’-এর প্রকৃত প্রযোজক তা হলে কে? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তিন জনের সঙ্গেই। প্রদীপ নন্দী সরাসরি তাঁর প্রযোজনার কথা অস্বীকার করেছেন। জানিয়েছেন, এই ছবি প্রযোজনার সঙ্গে তিনি কোনও ভাবেই যুক্ত নন। নিসপাল জানিয়েছেন, এই মুহূর্তে তিনি দেশের বাইরে। কথা বলার পরিস্থিতিতে নেই। ছবির প্রযোজনা প্রসঙ্গে নিজের কথা জানিয়েছেন দেব-ও। অভিনেতা-প্রযোজক এবং নব্য পরিচালকের তরফ থেকে জানানো হয়েছে যে, শুরু থেকেই ঘোষণা করা হয়েছে, ছবিটি দেব প্রযোজনা করবেন। সেটাই স্থির। ছবি ঘিরে কেন এত অকারণ গুঞ্জন ছড়াচ্ছে, তিনিও জানেন না।

Dev Subhashree Ganguly Nishpal Singh Rane Koel Mallick
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy