Advertisement
E-Paper

দেব-শুভশ্রীর সাদা-কালো যুগলবন্দি, অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘বেবি সিটিং’! রবিবার কেন এত তারা ঝলমলে?

ছবি প্রযোজনা এবং পরিবেশনার ৫০, এসএসআর প্রযোজনা সংস্থার কর্ণধার শতদীপ সাহার কন্যা আর্যার এক বছর। সব মিলিয়ে জমজমাট আসর শহরের সাততারা হোটেলে। এলাহি খানার আয়োজন ছিল। আর ছিল চাঁদের হাট! দেব, শুভশ্রী থেকে সস্ত্রীক রাজা চন্দ— আর কে ছিলেন উদ্‌যাপনে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৫:০০
সামনেই রাখা তিন থাকের কেক। নরম গোলাপিরঙা। সেই কেককে ঘিরে আমন্ত্রিতরা। সবাইকে দেখতে দেখতেই তুলতুলে কেকের বুকে ছুরি বসাল ‘বার্থডে গার্ল’ আর্যা।
০১ / ১৫

নিজস্ব ছবি।
তার আগে মামাদের হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে মঞ্চের দিকে হাঁটা। চারপাশটা ধোঁয়ায় ঢেকে স্বপ্নিল। লাল টুকটুকে গাউনে সেজে আর্যা টলোমলো পায়ে এগিয়ে যাচ্ছে। ঠিক যেন সিনেমা...!
০২ / ১৫

নিজস্ব চিত্র।
উদ্‌যাপন মানেই লাল, সাদা,কালো! বাঁ দিক থেকে ডান দিকে দেখুন। কালো পোশাকে দর্শনা বণিক। কোলে একরত্তি আর্যা। তাঁর পাশেই সাদাঘেঁষা ধূসরে সৌরভ দাস। শেষে শতদীপ-দেবশ্রী সাদা-লালে ঝলমলে।
০৩ / ১৫

মঞ্চে শতদীপ সাহার পরিবারের সঙ্গে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন। সঙ্গে ঐন্দ্রিলার মা আর বোন। এমন মুহূর্ত কোন ছবিশিকারি ছেড়ে দেবেন!
০৪ / ১৫

‘বন্ধু, কী খবর বল’...! ছবি তুলতে গিয়ে পুরনো বন্ধুরা মুখোমুখি। হরনাথ চক্রবর্তী, শ্যামল দত্ত আরও অনেকে।
০৫ / ১৫

পরিচালক শুভ্রজিৎ মিত্র, প্রযোজক শুভঙ্কর মিত্র আর অভিনেত্রী-পরিচালক মানসী সিংহ। উদ্‌যাপনে লাল কার্পেটে হাঁটারও আয়োজন ছিল। সেই রীতি মেনে দুই পুরুষ সাহেবি পোশাকে। মানসীর বাঙালিয়ানা শাড়িতে।
০৬ / ১৫

তিন প্রজন্মের প্রযোজক এক মঞ্চে! নাতনি আর্যার জন্মদিনের আয়োজন প্রযোজক রতন সাহার কাঁধে। এ দিন তাঁর ডবল খুশির দিন। তাঁর প্রযোজনা-পরিবেশনার ৫০ বছর। আমন্ত্রিতদের মধ্যে তাই প্রযোজক শ্রীকান্ত মোহতা।
০৭ / ১৫

কে বলে টলিউড একজোট নয়? রতন-শতদীপের আমন্ত্রণে সাড়া দিয়ে উদ্‌যাপনে যোগ দেন আর এর প্রযোজক ফিরদৌসল হাসান এবং তাঁর স্ত্রী হাসনু মুখোপাধ্যায়।
০৮ / ১৫

সব সময় শুধু মঞ্চেই থাকতে হবে! একেবারেই নয়। শতদীপের আমন্ত্রণে প্রযোজক অতনু রায়চৌধুরী, স্টার থিয়েটারের মালিক জয়দীপ মুখোপাধ্যায় যোগ দিলেন উদ্‌যাপনে। তার পরেই তিন জন মাতলেন গল্পে।
০৯ / ১৫

একই ভাবে ছোট্ট করে আড্ডার মেজাজে যশ দাশগুপ্ত, নুসরত জাহানও! পরিচিত মুখ দেখতে পেতেই ভুলে গেলেন চারপাশ।
১০ / ১৫

রোহন ভট্টাচার্যের সঙ্গে খুনসুটি করতে করতেই শতদীপ আর তাঁর কন্যার সঙ্গে ‘পোজ়’ দিলেন রাহুল মজুমদার আর প্রীতি বিশ্বাস।
১১ / ১৫

সকালে পুজোর ছবি ‘দেশু ৭’-এর মহরত সেরেছেন। তখন তিনি আর শুভশ্রী সাদা পোশাকে। সেই পোশাকেই রাতে অনুষ্ঠান বাড়িতে অভিনেতা-প্রযোজক দেব। পুজোর ছবি দিয়ে তিনি পরিচালনায় পা রাখতে চলেছেন।
১২ / ১৫

দেব পোশাক না বদলালেও, সাজ বদলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। সকালের শুভ অনুষ্ঠানে তিনি সাদা শাড়িতে। রাতপার্টিতে তিনিই কালো গাউনে লাস্যময়ী।
১৩ / ১৫

রাত বাড়ছে। ভিড় বাড়ছে তারকাদের। সেই ভিড়ে পিয়া আর রাজা চন্দ। স্ত্রী অভিনেত্রী। স্বামী প্রযোজক-পরিচালক। এসেই রাজা খোশমেজাজে দুলে উঠলেন এ আর রহমানের ‘হাম্মা’ গানের তালে।
১৪ / ১৫

এসেছিলেন রাজনীতিবিদ মদন মিত্রও। দেবের সঙ্গে তাঁর হাসিঠাট্টা। দেখেই তাঁদের ঘিরে ধরেন ছবিশিকারিরা। উভয়েই হাসিমুখে ‘পোজ়’ দেন। ফ্রেমে সাদা-কালোর সহবাস।
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy