Advertisement
E-Paper

কৌশলগত গুরুত্ব থাকা সত্ত্বেও মাত্র ২৪ ঘণ্টায় দেশের রাজধানীর তকমা হারায় এই শহর, নেপথ্যে কোন কাহিনি?

১৭৭২ সাল থেকে ১৯১১ সালের ডিসেম্বর পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ১৮৫৭ সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে ব্রিটিশবিরোধী বিক্ষোভের আগুন তীব্র ভাবে ছড়িয়ে পড়তে থাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৪:৪১
All need to know about the city that was India’s Capital for one day
০১ / ১৪

ভারতের রাজধানীর নাম কী? উত্তর সহজ, নয়াদিল্লি। তার আগে কী ছিল? সে উত্তরও প্রায় সকলেরই জানা। ‘আনন্দনগরী’ কলকাতা। কিন্তু অনেকেই জানেন না যে, ভারতের বুকে এমনও একটি শহর রয়েছে, যা দেশের রাজধানী ছিল মাত্র এক দিনের জন্য!

All need to know about the city that was India’s Capital for one day
০২ / ১৪

অবিশ্বাস্য হলেও সে ঘটনা সত্যি। এটা সর্বজনবিদিত যে নয়াদিল্লি ভারতের রাজধানী। কিন্তু ইতিহাসের সেই আকর্ষণীয় মুহূর্তের কথা খুব কম লোকই জানেন, যখন অন্য একটি শহর মাত্র ২৪ ঘণ্টার জন্য এই উপাধি পেয়েছিল।

All need to know about the city that was India’s Capital for one day
০৩ / ১৪

শহরটির নাম প্রয়াগরাজ। কয়েক বছর আগেও তা পরিচিত ছিল ইলাহাবাদ নামে। অস্বাভাবিক ঘটনাটি ১৮৫৮ সালের, যা ছিল ভারতের ঔপনিবেশিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। তখন ভারতে রাজত্ব করার ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশরাজের হাতে স্থানান্তরিত হয়।

All need to know about the city that was India’s Capital for one day
০৪ / ১৪

কিন্তু ঠিক কী ঘটেছিল? সে সময় ঔপনিবেশিক ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসাবে কাজ করত কলকাতা। কলকাতাই ছিল রাজধানী।

All need to know about the city that was India’s Capital for one day
০৫ / ১৪

১৭৭২ সাল থেকে ১৯১১ সালের ডিসেম্বর পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ১৮৫৭ সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে ব্রিটিশবিরোধী বিক্ষোভের আগুন তীব্র ভাবে ছড়িয়ে পড়তে থাকে।

All need to know about the city that was India’s Capital for one day
০৬ / ১৪

ইংরেজদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল আগরা, দিল্লি এবং মেরঠে। এই অশান্তি থামাতে রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার। ঠিক হয় রাজধানী হবে দিল্লি বা তার আশপাশে।

All need to know about the city that was India’s Capital for one day
০৭ / ১৪

তবে দিল্লিতে বিভিন্ন সমস্যার কারণে সেখানে রাজধানী স্থানান্তরিত করা সম্ভব হয়নি। এর পর ১৮৫৮ সালের ১ নভেম্বর ইলাহাবাদের মিন্টো পার্কে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

All need to know about the city that was India’s Capital for one day
০৮ / ১৪

সেখানেই একটি ঐতিহাসিক ঘোষণা করা হয়, যার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের হাতে ভারতের নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়।

All need to know about the city that was India’s Capital for one day
০৯ / ১৪

ওই উপলক্ষে ইলাহাবাদকে ভারতের রাজধানীও ঘোষণা করা হয়। রাজধানী হিসাবে ইলাহাবাদকে বেছে নেওয়া আকস্মিক ছিল না। শহরটির ভৌগোলিক এবং রাজনৈতিক গুরুত্বের কারণেই ব্রিটিশদের কৌশলগত সিদ্ধান্ত ছিল সেটি।

All need to know about the city that was India’s Capital for one day
১০ / ১৪

ইলাহাবাদ ছিল উত্তর-পশ্চিম প্রদেশগুলির রাজধানী এবং গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। ফলে সেখান থেকে দিল্লির উপর নজর রাখা ছিল অনেক সহজ। জলপথে যোগাযোগের জন্যও গুরুত্বপূর্ণ ছিল শহরটি।

All need to know about the city that was India’s Capital for one day
১১ / ১৪

তবে সেই মর্যাদা স্থায়ী হয়েছিল মাত্র এক দিন। ১৮৫৮ সালের ২ নভেম্বর, অর্থাৎ ইলাহাবাদকে রাজধানী ঘোষণা করার পরেই দিনই তা প্রত্যাহার করা হয়। ফলে ব্রিটিশদের সমস্ত প্রশাসনিক কার্যক্রম কলকাতা থেকেই চলতে থাকে।

All need to know about the city that was India’s Capital for one day
১২ / ১৪

বিভিন্ন সমস্যার কারণে ইলাহাবাদকে ভারতের রাজধানী করা সম্ভব হয়নি। ফলে রাজধানী হিসাবে ইলাহাবাদের সংক্ষিপ্ত মেয়াদ কার্যকর ভাবে শেষ হয়ে যায়।

All need to know about the city that was India’s Capital for one day
১৩ / ১৪

প্রযুক্তিগত ভাবে শহরটি ২৪ ঘণ্টার জন্য দেশের প্রশাসনিক কেন্দ্র হওয়ার গৌরব অর্জন করেছিল। তবে ইলাহাবাদের রাজধানী হওয়ার স্বীকৃতি সংক্ষিপ্ত হলেও তা আনুষ্ঠানিক পদক্ষেপের চেয়েও বেশি কিছু নির্দেশ করে। ব্রিটিশরাজের সরাসরি শাসনের সূচনার প্রতীক ছিল সেই ঘোষণা।

All need to know about the city that was India’s Capital for one day
১৪ / ১৪

১৯১১ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা। রাজা পঞ্চম জর্জ ভারত শাসনের জন্য আরও কেন্দ্রীয় একটি স্থানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের কথা ঘোষণা করেন। ১৯১২ সালে আনুষ্ঠানিক ভাবে রাজধানী স্থানান্তরিত হয়।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy