Advertisement
E-Paper

শশী কপূর, শ্রীদেবী, ইরফান খানকে মনে রেখেছিল অস্কার, ধর্মেন্দ্রকে ভুলেই গেল আন্তর্জাতিক মঞ্চ?

ধর্মেন্দ্রের অনুরাগীরা আশা করেছিলেন, তাঁকেও মরণোত্তর সম্মান জানানো হবে আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে। কারণ, আগে বলিউডের প্রয়াত খ্যাতনামীদের স্মরণ করেছে অস্কার মঞ্চ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১২:৩১
বিশ্ব ভুলল ধর্মেন্দ্রকে!

বিশ্ব ভুলল ধর্মেন্দ্রকে! ছবি: সংগৃহীত।

গত নভেম্বরে প্রয়াত হন ধর্মেন্দ্র। মাত্র কয়েক মাসে বিস্মৃত তিনি! এ বছরের অস্কার মঞ্চে উচ্চারিত হল প্রয়াত হলিউডি তারকাদের নাম। নাম শোনা গেল না ‘পঞ্জাব পুত্তর’-এর! যার ধাক্কা এসে পড়েছে ভারতের অন্দরে। শুধু বলিউডই নয়, দেশের চলচ্চিত্রমহল ব্যথিত এই ঘটনায়।

কেনই বা মর্মাহত হবেন না তাঁরা? এর আগে অস্কার মঞ্চ সম্মানের সঙ্গে স্মরণ করেছে শিল্প নির্দেশক নীতিন চন্দ্রকান্ত দেশাই, শশী কপূর, শ্রীদেবী, ইরফান খান, ভানু আথাইয়াকে। স্বাভাবিক ভাবেই সবাই আশা করেছিলেন, এ বছর আন্তর্জাতিক পুরস্কার মঞ্চ যথাযোগ্য সম্মান দিয়ে স্মরণ করবে ধর্মেন্দ্রকে। কয়েক দশক ধরে বিস্তৃত তাঁর পেশাজীবনের কথা উল্লিখিত হবে। অভিনয় করেছেন ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল ঔর পাত্থর’, ‘সীতা ঔর গীতা’ বা ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’র মতো ছবিতে।

বাস্তবে সেটা ঘটল না! খবর, অস্কার মঞ্চ ধর্মেন্দ্রকে এ বছরের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে অন্তর্ভুক্ত করেনি। এর ফলে অনেক ভক্ত সমাজমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন।

তবে এই বিভাগে নাম ছিল প্রয়াত হলিউড তারকা রব রেইনার, ক্যাথরিন ও’হারার। বিলি ক্রিস্টাল তার প্রয়াত বন্ধু রব রেইনারের প্রতি শ্রদ্ধা জানান। অন্য দিকে, ক্যাথরিনকে সম্মান জানিয়েছেন কানাডিয়ান তারকা র‍্যাচেল। বিশ্ব শুধু ভুলল ধর্মেন্দ্রকেই।

Dharmendra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy