Advertisement
E-Paper

Deepika Padukone: সিদ্ধান্তের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে রণবীরের অনুমতি নিয়েছিলেন? দীপিকা বললেন...

‘গেহরাইয়াঁ’ ছবি মুক্তির আগেই ঝলক দেখে দর্শকমহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ‘নিষিদ্ধ প্রেম ও কাম’ নিয়ে চর্চা চলছে তার পর থেকেই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪১
সিদ্ধান্ত-দীপিকা

সিদ্ধান্ত-দীপিকা

আগামী ১১ ফেব্রুয়ারি ‘আমাজন প্রাইম ওটিটি’-তে মুক্তি পাবে শকুন বাত্রার ছবি ‘গেহরাইয়াঁ’। ছবি মুক্তির আগেই ঝলক দেখে দর্শকমহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ‘নিষিদ্ধ প্রেম ও কাম’ নিয়ে চর্চা চলছে তার পর থেকেই। ছবির নায়ক-নায়িকা সিদ্ধান্ত চতুর্বেদী এবং দীপিকা পাড়ুকোনের বিভিন্ন ঘনিষ্ঠ দৃশ্য দেখা গিয়েছে ছবির ট্রেলারে। মানুষের মনে নানাবিধ প্রশ্নও জেগেছে তা নিয়ে।

সম্প্রতি ছবির প্রচারে গিয়ে দীপিকা অবান্তর প্রশ্নের সম্মুখীন হন। তাঁকে প্রশ্ন করা হয়, পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করার আগে তিনি তাঁর স্বামী, অভিনেতা রণবীর সিংহের অনুমতি নিয়েছিলেন? দীপিকার উত্তর, ‘‘এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াই উচিত নয়। মানুষ এ সব বলবেই। তাই জন্যই কোনও পোস্টের তলায় কী মন্তব্য পড়ল, তা দেখতে চাই না। আমি জানি, রণবীরও পড়ে না।’’ তার পরেই তাঁর মুখ থেকে ঘেন্না মিশ্রিত বিরক্তির প্রকাশ ঘটে একটি আওয়াজে।

তিনি জানান, অভিনয়ের আগে স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার মতো একটি ভাবনা নির্বুদ্ধিতার প্রকাশ ঘটায়। দীপিকার কথায় জানা গেল, রণবীর তাঁর স্ত্রীর অভিনয় এবং নতুন ছবি নিয়ে খুবই গর্বিত এবং উত্তেজিত। অভিনেত্রী হিসেবে তিনি এই ধরনের মনোভাবকে কোনও ভাবেই সমর্থন করেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন।

Gehraiyaan Deepika Padukone Siddhant Chaturvedi Ranveer Singh Intimacy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy