Advertisement
E-Paper

Kapil Sharma-Deepika Padukone: লকডাউনে দুই সন্তানের জন্ম দেওয়া নিয়ে কপিল শর্মাকে খোঁচা দীপিকার, কপিল কী বললেন?

‘গেহরাইয়াঁ’ ছবির প্রচারে ‘দ্য কপিল শর্মা শো’-তে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। তাঁকে পেয়ে ফ্লার্ট করতে মেতে ওঠেন কপিল, কম যাননি দীপিকাও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪০
কপিল শর্মা এবং দীপিকা পাড়ুকোন।

কপিল শর্মা এবং দীপিকা পাড়ুকোন।

‘গেহরাইয়াঁ’ ছবির প্রচারে ‘দ্য কপিল শর্মা শো’-তে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। তাঁর সঙ্গে ছিলেন ছবির পরিচালক শকুন বত্রা, অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে এবং ধৈর্য করবা। এই ছবিতে যৌনদৃশ্যে দীপিকার অভিনয় নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ‘আনকোরা’ সিদ্ধান্তের সঙ্গে দীপিকা কী ভাবে যৌনদৃশ্যে সাবলীল ছিলেন তা নিয়ে তিনি আগেই মুখ খুলেছেন। এই অনুষ্ঠানে দীপিকার সঙ্গে অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য সিদ্ধান্ত এবং ধৈর্যকে ‘ভাগ্যবান’ বলে খোঁচা দেন কপিল।

‘দ্য কপিল শর্মা শো’-তে দীপিকাকে পেয়ে তাঁর সঙ্গে ফ্লার্ট করতে মেতে ওঠেন কপিল, কম যাননি দীপিকাও। দীপিকার সঙ্গে মজা করার একটি সুযোগও ছাড়েননি কপিল। তাঁর গোয়ার প্রতি ভালবাসা নিয়েও দীপিকার পিছনে লাগেন কপিল। কপিল “হমেঁ তুম সে প্যার কিতনা” গানটি গাইলে দীপিকা সঙ্গ দেন। দীপিকা এবং কপিলের ঠাট্টা এবং খুনসুটিতে পর্বটি বেশ উপভোগ্য হয়ে ওঠে।

তবে অনুষ্ঠানের সবচেয়ে মজাদার মুহূর্ত ছিল লকডাউনে দুই সন্তানের জন্ম দেওয়া নিয়ে দীপিকার কপিল শর্মাকে খোঁচা দেওয়া। কপিলও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জবাব দেন, আপনারা লকডাউনে অনেক ছবির কাজে ব্যস্ত ছিলেন, আমি ফাঁকা ছিলাম। আমি লকডাউনে যেটা 'প্রোডিউস' করতে পারি সেটাই করছিলাম। কপিলের এই উত্তরে অনুষ্ঠানে উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়েন।

সম্প্রতি কপিল শর্মা ছেলে তৃষাণের প্রথম জন্মদিন পালনের কিছু মুহূর্ত ভাগ করে নেন ইনস্টাগ্রামে। যেখানে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী গিন্নি চাতার্থ, মা এবং ছোট্ট মেয়ে।

Kapil Sharma The Kapil Sharma Show Deepika Padukone Lockdown Film Promotion Gehraiyaan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy