Advertisement
E-Paper

২৬/১১-র সন্ত্রাস উঠে আসবে ছবিতে! ভয়াবহতার পাশাপাশি রণবীরকে নিয়ে বিশেষ বার্তা কঙ্গনার

ঝলকমুক্তি অনুষ্ঠানে কঙ্গনা এই দিন রণবীর সিংহকে নিয়েও কথা বললেন। কিছু দিন আগে রণবীরের উপরে এফডব্লিউআইসিই-এর ‘নিষেধাজ্ঞা’ নিয়ে মুখ খোলেন কঙ্গনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২০:৪২
রণবীরকে নিয়ে কী বললেন কঙ্গনা?

রণবীরকে নিয়ে কী বললেন কঙ্গনা? ছবি: সংগৃহীত।

হঠাৎ মুম্বইয়ে হাসপাতালে গোলাগুলি। জঙ্গি হামলা। রোগীদের বাঁচাতে তৎপর কঙ্গনা রনৌত। সেবিকার সমস্ত দায়িত্ব পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। ‘ভারত ভাগ্যবিধাতা’ ছবিতে এই ভাবেই দেখা যাবে কঙ্গনাকে। ছবির ঝলক মুক্তি পেল মঙ্গলবার। ঝলকমুক্তি অনুষ্ঠানে কঙ্গনা এই দিন রণবীর সিংহকে নিয়েও কথা বললেন। কিছু দিন আগে রণবীরের উপরে এফডব্লিউআইসিই-এর ‘নিষেধাজ্ঞা’ নিয়ে মুখ খোলেন কঙ্গনা।

রণবীরের উপরে ‘নিষেধাজ্ঞা’ নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেন, “তোমরা আমাকে জিজ্ঞেস করছ? আমাকে তো সবাই নিষিদ্ধ করেছে!” এর পরেই অভিনেত্রী তথা সাংসদ বলেন, “আমি বলতে চাই, যখন এক জন মানুষের মর্যাদা বাড়ে, তখন তার শত্রুও বাড়ে।” কোনও মানুষের সাফল্য বাড়লে সমালোচক ও বিরোধী তৈরি হওয়াটা স্বাভাবিক বলে মনে করেন কঙ্গনা।

প্রকাশ্যে ‘ভারত ভাগ্য বিধাতা’র ঝলক!

প্রকাশ্যে ‘ভারত ভাগ্য বিধাতা’র ঝলক!

রণবীরের প্রসঙ্গে কঙ্গনা আরও বলেন, “রণবীর সিংহের ভাবা উচিত যে, তাঁর অবস্থান কতটা বড়! কারণ, তাঁর এত এত শত্রু রয়েছে।” নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে কঙ্গনা বলেন, “শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। আমার সঙ্গেও অনেক কিছু হয়েছে। কিন্তু দেখুন আজ আমি ভাল আছি। আমার কাজও ভালই চলছে। এ সব নিয়ে খুব একটা যায় আসে না।”

‘ভারত ভাগ্যবিধাতা’ ছবিতে কঙ্গনা রনৌত প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনোজ তাপাডিয়া। কঙ্গনা এই ছবিতে এক জন নার্সের চরিত্রে অভিনয় করেছেন।

Kangana Ranaut Ranveer Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy