Advertisement
E-Paper

নিতিনকে পদত্যাগপত্র আন্নামালাইয়ের! তবে শাহের সঙ্গে বৈঠকের পরেই তৎপর বিজেপি, দিল্লি তলব রাজ্য সভাপতিকে

বিধানসভা ভোটের আগে থেকেই সংবাদ শিরোনামে আন্নামালাই। শরিক দল এডিএমকে-র অনুরোধে তামিলনাড়ুর বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় নাইনার নগেন্দ্রকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২০:৪৫
K Annamalai meets Amit Shah amid speculation of quitting BJP

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে কে আন্নামালাইয়ের। ছবি: পিটিআই।

তামিলভূমে বিজেপি নেতা কে আন্নামালাইকে নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। তিনি কি বিজেপি ছাড়ছেন? নতুন দল তৈরি করছেন? আলোচনার আবহে এ বার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন আন্নামালাই। শুধু তা-ই নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। যদিও সূত্রের খবর, ইতিমধ্যেই নিতিনকে দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে চিঠি পাঠিয়েছেন তামিলনাড়ু বিজেপির অন্যতম নেতা।

বিধানসভা ভোটের আগে থেকেই সংবাদ শিরোনামে আন্নামালাই। শরিক দল এডিএমকে-র অনুরোধে তামিলনাড়ুর বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় নাইনার নগেন্দ্রকে। যদিও বিধানসভা ভোটে তেমন ছাপ ফেলতে পারেনি এনডিএ। ভোট মিটতেই ‘বেসুরো’ হয়ে যান আন্নামালাই। শুরু হয় তাঁর দল ছাড়া নিয়ে জল্পনা। রটে যায় তিনি বিজেপি ছাড়ছেন। শুধু তা-ই নয়, তাঁর নতুন রাজনৈতিক দল গড়া নিয়েও গুঞ্জন শুরু হয় জাতীয় রাজনীতিতে।

জানা গিয়েছে, উচ্চপর্যায়ে বৈঠকের নগেন্দ্রকে জরুরি ভিত্তিতে জন্য দিল্লিতে তলব করা হয়েছে। আন্নামালাইয়ের ইস্তফাপত্র পাঠানোর পর পরই এই তলব। প্রশ্ন উঠছে, তবে কি তামিলনাড়ুতে ‘ভাঙন’ রুখতেই পদক্ষেপ বিজেপি নেতৃত্বের? যদিও বিজেপির অভ্যন্তরীণ সূত্র উল্লেখ করে নিউজ় ১৮ জানিয়েছে, তামিলনাড়ুতে দলের পরিচালনগত কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করতেই নাগেন্দ্রকে ডাকা হয়েছে। যদিও এই বৈঠকের সঙ্গে আন্নামালাইয়ের ইস্তফা বা দলত্যাগের প্রসঙ্গও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।

বিজেপির আরও এক সূত্রকে উদ্ধৃত করে নিউজ় ১৮ জানিয়েছে, আন্নামালাইকে আপাতত দিল্লিতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অনেকের মতে, হয়তো আন্নামালাইকে জাতীয় স্তরে নিয়ে আসা হতে পারে। সেই আলোচনা করতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সাংগাঠনিক রদবদলের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে নানা মহলে।

BJP Tamil Nadu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy