Advertisement
E-Paper

গ্যাস, অম্বল নিয়ে ভোগান্তি কমছে না? কোন অভ্যাসে তরুণদের মধ্যেও বাড়ছে পেটের সমস্যা

ঘন ঘন পেটের সমস্যায় ভুগছেন? কোন ভুলগুলি এড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসক?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২০:৪৭
The Silent Gut Killers, Daily Habits Causing Constipation and Bloating in Youth

কোন ভুলে বাড়ছে পেটের সমস্যা? ছবি: সংগৃহীত।

কথায় কথায় অম্বল, গ্যাস। রেস্তরাঁয় গিয়ে মন ভরে যে কাটলেট, কবিরাজি খাবেন সে উপায় নেই! বয়সকালে পেটের অসুখে ভোগেন অনেকেই। কিন্তু গ্যাস, অম্বলের সমস্যা এখন বয়স দেখে হয় না। স্কুলপড়ুরা হোক বা নব্য চাকরিরতা— যে কোনও বয়সেই হানা দিচ্ছে পেটের সমস্যা। কিন্তু কেন কম বয়সিরাও হজমের সমস্যায় আক্রান্ত হচ্ছেন?

চিকিৎসকেরা মনে করাচ্ছেন, এই সমস্যার নেপথ্যে রয়েছে অনিয়ন্ত্রিত জীবনযাপন, ভুল খাদ্যাভ্যাসই। মুম্বই নিবাসী পেটের রোগের চিকিৎসক অমিত মায়দেও, অপেক্ষাকৃত কমবয়সিদের মধ্যে পেটের সমস্যার জন্য কিছু খাদ্যাভ্যাসকেই চিহ্নিত করছেন।

কোন ভুলে হজমে গোলমাল হতে পারে?

রাত করে শোয়া, রাত-বিরেতে ভাজাভুজি থেকে রকমারি মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতাই এর মূল, মনে করছেন চিকিৎসক। তাঁর কথায়, রাত করে অস্বাস্থ্যকর খাওয়ার অভ্যাসের জন্যই অম্বল হয়। খাবার হজমেও সমস্যা হয়। শরীরের নিজস্ব ছন্দ এবং ঘড়ি আছে। রাত ঘুমের সময়। তাই হজমের গন্ডগোল এড়াতে হলে, রাতে শোয়ার আগে খাওয়া বন্ধ করতে হবে। বরং একটু আগে খেয়ে নেওয়াই ভাল।

সমস্যার আর এক কারণ, কফি এবং এনার্জি ড্রিঙ্ক। তরুণ প্রজন্মের কাজের সময় পাল্টেছে। তা ছাড়া বহু পেশাতেই দীর্ঘ সময় কাজ করতে হয়। চাপও যথেষ্ট। আর তার ফলেই কফি, এনার্জি ড্রিঙ্ক খাওয়া, ধূমপানের প্রবণতা বাড়ছে। পেটের স্বাস্থ্য নষ্ট হতে পারে এমন অভ্যাসেও।

ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা, ফাইবারের অভাবও পেটের সমস্যার কারণ হিসাবে চিহ্নিত করছেন চিকিৎসকেরা। অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধির জন্য ফাইবার, প্রোবায়োটিক জরুরি। পাশাপাশি মানসিক চাপ, ঘুমের অভাবের জন্যও পেটের সমস্যা বাড়ে।

চিকিৎসকদের পরামর্শ, পেটের সমস্যা এড়াতে হলে খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার। বেশি রাত করে খাওয়া চলবে না। রাতে ঘন ঘন কফিতে চুমুক দেওয়াও চলবে না।

Gut Health Gut Strengthening Tips Bloating Problem Constipation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy