Advertisement
E-Paper

ছয় মাসের জন্য স্মৃতিশক্তি উধাও দিশা পটানির, কী হয়েছিল অভিনেত্রীর?

ছয় মাসের জন্য স্মৃতি হারান বলিউডের সদা ফিট অভিনেত্রী দিশা পটানি। কী ঘটেছিল সেই ছ'মাসে, একেবারেই মনে নেই তাঁর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ১৮:৫৪
স্মৃতি হারা দিশা।

স্মৃতি হারা দিশা। ফাইল-চিত্র।

‘এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরি’ ছবিটির মাধ্যমে দিশা পটানির অভিষেক হয় বলিউডে। দিশার টোল পড়া গালের হাসি মন কেড়েছিল হিন্দি ছবির দর্শকদের। কিন্তু ধীরে ধীরে নাচে দিশার দক্ষতা বলিউডে তাঁর একটা স্বতন্ত্র জায়গা করে দিয়েছে। শুধু নাচ নয় তিনি তাঁর শরীরচর্চার জন্য যেন বেশি পরিচিত।

বিভিন্ন সময় দিশাকে তাঁর শরীরচর্চার ভিডিয়ো শেয়ার করতে দেখা গিয়েছে। দিশার জিমে ঘাম ঝরানোর ভিডিয়ো নিমেষে ভাইরাল হয় সামাজমাধ্যমে। আবার মিক্সড মার্শাল আর্টও শিখছেন দিশা। সম্প্রতি তাঁর ‘এক ভিলেন রিটার্নস’ ছবিটি মুক্তি পেয়েছে। তবে বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পায়নি এই ছবি। অন্য দিকে তাঁর ও টাইগার শ্রফের সম্পর্কের জন্য হামেশাই সংবাদ শিরোনামে থাকেন এই অভিনেত্রী। কিন্তু এক বার এক মারাত্মক কাণ্ড ঘটে দিশার সঙ্গ। স্মৃতি চলে যায় অভিনেত্রীর। তাও আবার ছয় মাসের জন্য। কী হয়েছিল দিশার?

২০১৯ সালে এক বার মাথায় আঘাত লাগে অভিনেত্রীর। যার ফলে ছয় মাসের জন্য স্মৃতি চলে যায় তাঁর। এক সাক্ষাৎকারে দিশা জানান, একটি ছবির শুটিং চলাকালীন মাথায় চোট পান তিনি। যার ফলে তাঁর জীবন থেকে মুছে গিয়েছে সেই ছ'মাসের স্মৃতি। স্মৃতি মুছে গেলেও সেই অভিজ্ঞতা মনে রয়ে গিয়েছে অভিনেত্রীর। 'এক ভিলেন রিটার্নস' ছবির ব্যর্থতার পর দিশার পরবর্তী ছবি সিদ্ধার্থ মলহোত্র-র সঙ্গে। ছবির নাম ‘যোদ্ধা’।

Disha Patani Bollywood Tiger Shroff
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy