Advertisement
E-Paper

‘সঙ্গীর উপর নির্ভর কোরো না’, প্রাক্তন স্বামীকে নিয়ে শোভিতাকে খোঁচা দিলেন সমান্থা?

শোনা যায়, শোভিতার সঙ্গে সম্পর্কের জেরেই নাকি সমান্থার সঙ্গে সম্পর্ক ভাঙে নাগের। সেই বিচ্ছেদের প্রভাব সমান্থার মানসিক স্বাস্থ্যেও পড়েছিল বলে জানা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ২০:৩৫
সমান্থার নিশানায় শোভিতা ও নাগ চৈতন্য!

সমান্থার নিশানায় শোভিতা ও নাগ চৈতন্য! ছবি: সংগৃহীত।

সমান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পরে শোভিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন নাগ চৈতন্য। শোনা যায়, শোভিতার সঙ্গে সম্পর্কের জেরেই নাকি সমান্থার সঙ্গে সম্পর্ক ভাঙে তাঁর। সেই বিচ্ছেদের প্রভাব সমান্থার মানসিক স্বাস্থ্যেও পড়েছিল বলে জানা যায়। ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছিলেন নাগ ও শোভিতা। ক্রমশ সমান্থাও তাঁর মনের মানুষ খুঁজে পান এবং ২০২৫ সালে চিত্রনাট্যকার রাজ নিডিমরুকে বিয়ে করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সমান্থার মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। নেটাগরিকের অনুমান, তিনি নাকি শোভিতাকে খোঁচা দিয়েছেন। কী এমন বলেন তিনি?

ওই সাক্ষাৎকারে সমান্থা জানান, সঙ্গীর উপর সব দিক থেকে নির্ভর করা উচিত নয় মহিলাদের। নিজেকে পরিপূর্ণ বোধ করার জন্য কখনও সঙ্গীর উপর নির্ভর করা সমীচিন নয় বলে মত সমান্থার। তিনি বলেন, “একসময় ঠিক মানুষকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু যদি তুমি এমন কাউকে খুঁজতে থাকো, যে এসে তোমাকে সম্পূর্ণ করবে, তা হলে সেই সম্পর্ক ভাল ভাবে চলবে না। কারণ এতে সঙ্গীর কাছ থেকে প্রত্যাশা অনেকটা বেড়ে যায়। যেটা একেবারেই ঠিক নয়।”

এর পরে তিনি আরও বলেন, “তোমার কেরিয়ার আর তোমার সম্পর্ক— দুটোই নিজের হাতে। তবে সম্পর্ক সব সময়ে নিয়ন্ত্রণে থাকে না। কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে দু’জন মানুষেরই সমান চেষ্টা ও উদ্যোগ দরকার। আমি যা বুঝেছি, একজন নারী হিসাবে আগে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং নিজেই একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে হবে।” সমান্থার এই মন্তব্য ছড়িয়ে পড়ে মুহূর্তে। নেটাগরিকেরা শোভিতার একটি পুরনো মন্তব্য খুঁজে বার করেন। সেখানে শোভিতা বলেছিলেন যে, নাগ চৈতন্যই তাঁকে পরিপূর্ণ করেন। তাই নেটাগরিকের ধারণা, শোভিতাকেই খোঁচা দিয়েছেন সমান্থা।

Samantha Ruth Prabhu Naga Chaitanya Sobhita Dhulipala

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy