Advertisement
E-Paper

রবীনার প্রথম ছবি! শুটিং সেটে নিয়ম মানতেন না সলমন, মদ্যপানও করতেন? কী কী অভিযোগ আনলেন পরিচালক?

‘পাত্থর কে ফুল’ ছবিতে রবীনা টন্ডনের সঙ্গে জুটি বেঁধেছিলেন। সেই ছবির সেটে কি মদ্যপান করতেন সলমন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১১:১১
Filmmaker Vivek Vaswani said why he did not collaborate with Salman Khan after one film

সলমনের বিরুদ্ধে অভিযোগ কী অভিযোগ পরিচালকের? ছবি: সংগৃহীত।

বর্তমানে বলিউডের ‘ভাইজান’ হিসাবে পরিচিত সলমন খান। কিন্তু একসময় তাঁকে ডাকা হত বলিউডের ‘ব্যাড বয়’ বলে। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবি থেকে ব়ড়পর্দায় অভিনয়ের সফর শুরু করেছিলেন অভিনেতা। তার পরে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘বাগী’র মতো ছবি। ‘পাত্থর কে ফুল’ ছবিতে রবীনা টন্ডনের সঙ্গে জুটি বেঁধেছিলেন। সেই ছবির সেটে কি মদ্যপান করতেন সলমন? অতীত টেনে কোন অভিজ্ঞতার কথা জানালেন সেই ছবির পরিচালক বিবেক বাসওয়ানী?

‘পাত্থর কে ফুল’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু করেছিলেন রবীনা টন্ডন। সফল হয়েছিল সেই জুটি। ছবিটি প্রশংসাও কুড়িয়েছিল। তবে এর পরে বিবেক বাসওয়ানী আর সলমনের সঙ্গে কোনও কাজ করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কেন তিনি আর সলমনের সঙ্গে কাজ করেননি।

শুটিং চলাকালীন, সেটে কিছু নিয়মকানুন মেনে চলতেই হবে। তবেই তিনি কাজ করবেন, এমন কিছু শর্ত রয়েছে তাঁর। শুটিং সেটে মদ্যপান বা বেনিয়ম করা মোটেই সমর্থন করেন না তিনি। তবে কি সলমন শুটিং সেটে মদ্যপান করতেন? সেই প্রসঙ্গ উঠতেই পরিচালকের স্পষ্ট বক্তব্য, “আমি এমন পরিবেশে কাজ করতে পারি না, যেখানে মদ্যপান করা হয়। মানুষ একই সঙ্গে কাজ করবে আর মদ্যপান করবে, সেটা হতে পারে না। আমি পারি না এই ভাবে কাজ করতে পারি না।”

সলমন মদ্যপান করতেন কি না, তা সরাসরি বলেননি বিবেক। তবে আকারে ইঙ্গিতে তা-ই বুঝিয়েছেন। দাবি করেছেন, সঞ্জয় লীলা ভন্সালী ও সুরজ বরজাতিয়ার মতো পরিচালকের সঙ্গে একেবারে অন্য রূপে দেখা যায়। এই পরিচালকদের ছবির সেটে সলমন নিয়মকানুন মেনে চলেন। সলমনের এই রূপ পছন্দ বিবেকের। এমন নিয়মকানুন মেনে চললে তবেই সলমনের সঙ্গে কাজ করবেন বলে জানান তিনি। তাঁর কথায়, “ভন্সালী ও সুরজ বরজাতিয়ার সঙ্গে সলমন খুব পেশাদার ও নিয়ম মেনে চলে। নিজের সেরা কাজটা করে।” বড় মাপের পরিচালক বলেই এঁদের সঙ্গে অন্য রূপ থাকে সলমনের, দাবি বিবেকের।

উল্লিখিত পরিচালকদের তারকা সলমনকে প্রয়োজন নেই। তাঁরা অভিনেতা সলমনকে দিয়ে কাজ করান। বিবেকের মত এমনই। তিনিও সলমনের অভিনয় সত্তাকেই কাজে চান বলে জানান। সলমনের উপর ক্ষোভপ্রকাশ করেই বিবেক বলেন, “আমি বেনিয়ম চাই না। শুটিং শুরু হওয়ার কথা সকাল ৯টায়। সেই জায়গায় বিকেল ৪টেয় উপস্থিত হলে চলবে না। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।”

সলমন নাকি ছবির চিত্রনাট্য নিজেই বদলে দেন। শুটিং হওয়ার পরেও বদল আনার চেষ্টা করেন। এমন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু ‘পাত্থর কে ফুল’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন তারকার বাবা সেলিম খান। তাই সেই ছবিতে নাকি বদল আনেননি সলমন।

খান পরিবারের সঙ্গে সুসম্পর্কও আছে তাঁর। সেলিম খানের বাড়িতে প্রায়ই চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে যেতেন তিনি। স্মৃতিচারণ করে তিনি বলেন, “চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে প্রায়ই সেলিম সাবের বা়ড়িতে যেতাম। ওদের বাড়ির খাওয়াদাওয়া অসাধারণ। কী অসাধারণ আপ্যায়ন করতেন। সালমা কাকিমা, হেলেন কাকিমা, সোহেল, আরবাজ়কে আমি খুব ভালবাসতাম। অর্পিতা তখন খুব ছোট।”

Salman Khan Raveena Tandon Shooting Experience
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy