Advertisement
E-Paper

মধ্যরাতে মুম্বইয়ের স্টেশনে হাঁটার সময়ে অদ্ভুত ‘অনুভূতি’ টের পেলেন তরুণী! রাতের অভিজ্ঞতা শুনে সায় নেটপাড়ার

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গভীর রাতে স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন ইনস্টাগ্রামের নেটপ্রভাবী অদিতি ঠাকুর। তিনি চারপাশের নিরাপত্তা ব্যবস্থা এবং মহিলাদের চলাফেরার দৃশ্য তুলে ধরছিলেন ভিডিয়ো। মাঝরাত পেরিয়ে গেলেও লোকাল ট্রেনের ভিতরে অনেক মহিলা যাত্রীকে দেখা যাচ্ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১১:৪৮

ছবি: সংগৃহীত।

মুম্বই, যে শহর রাতেও ঘুমোয় না। এক তরুণীর গভীর রাতের অভিজ্ঞতা আবার এই আলোচনা উস্কে দিয়েছে যে, দেশের অন্যান্য অনেক জায়গা থেকে বাণিজ্যনগরী ঠিক কী কারণে আলাদা। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিয়োয় রাত সাড়ে ১২টায় মুম্বইয়ের মেরিন লাইন্‌স রেল স্টেশনে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা বর্ণনা করেছেন এক তরুণী। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নজর কেড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গভীর রাতে স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন ইনস্টাগ্রামের নেটপ্রভাবী অদিতি ঠাকুর। তিনি চারপাশের নিরাপত্তা ব্যবস্থা এবং মহিলাদের স্বাভাবিক চলাফেরার দৃশ্য তুলে ধরছিলেন ভিডিয়ো। রাত গভীর হলেও সেখানে বহু মহিলাকেই নির্বিঘ্নে যাতায়াত করতে দেখা গিয়েছে। ভিডিয়ো অদিতিকে বলতে শোনা যায়, “এখন রাত সাড়ে ১২টা। আমি মুম্বইয়ের মেরিন লাইন্‌স লোকাল স্টেশনে দাঁড়িয়ে আছি। সামনে নিশ্চয়ই পুলিশ দেখতে পাচ্ছেন। বিষয়টি হয়তো অদ্ভুত শোনাবে, কিন্তু আমার একটুও ভয় লাগছে না। চারপাশে মহিলারা নিশ্চিন্তে চলাফেরা করছেন। এমনকি মাঝরাত পেরিয়ে গেলেও লোকাল ট্রেনের ভিতরে অনেক মহিলা যাত্রী রয়েছেন। অন্য অনেক শহরে হলে হয়তো আমরা রাতে বার হওয়ার আগে ওড়না দিয়ে মুখ ঢেকে নিতাম, কারণ সমাজ আমাদের বার বার বিশ্বাস করিয়েছে যে সমস্যাটা নাকি আমাদের পোশাক বা চেহারাতেই। অথচ এখানে সেই ভয়টা অনুভব করছি না।”

ইনস্টাগ্রামের ‘দিস_ইজ় _অদিতি’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর অনেকের মনেই দাগ কেটেছে। তাঁরা বলেছেন যে, গভীর রাতে শহরে ঘুরে বেড়ানোর সময় তাঁদেরও একই ধরনের অভিজ্ঞতা হয়েছে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “ঠিক এই কারণেই মুম্বই শুধু একটি শহর নয়, এটি একটি আবেগ।” আর এক জন মন্তব্য করেছেন, “মধ্যরাতের পর নারীদের নিরাপদে যাতায়াতই মুম্বইকে সত্যিকারের নিরাপদ শহর করে তোলে।”

Instagram Influencer Mumbai

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy