Advertisement
E-Paper

খোলা চুল, মিনি স্কার্টে অন্য রূপে ধরা দিলেন গৌরী

বরাবরই ইনস্টাগ্রামে ‘থ্রো ব্যাক’ ছবি শেয়ার করতে ভালবাসেন গৌরী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ১৯:২৯
গৌরী খান।

গৌরী খান।

খোলা চুল, মিনি স্কার্ট, কালো ট্রেঞ্চ ওভারকোর্ট। সঙ্গে হাই-নি বুট। ভরা শীতে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালেন গৌরী খান। ইনস্টাগ্রামে থ্রো-ব্যাক ছবি শেয়ার করলেন শাহরুখ-পত্নী। লিখলেন, ‘প্যারিসের জন্য নস্টালজিয়া।’
ছবিটি কোন সালে তোলা, তা যদিও জানা যায়নি। তবে গৌরীর এই অবতার তাক লাগিয়েছে সকলকে।

মালাইকা অরোরা, ভাবনা পাণ্ডে, মহীপ কপূরের মতো তারকারা গৌরীর পোস্টে তাঁকে ভালবাসা জানিয়েছেন। ডিজাইনার মনীশ মলহোত্রও বন্ধুর এই রূপে মুগ্ধ।

বরাবরই ইনস্টাগ্রামে ‘থ্রো ব্যাক’ ছবি শেয়ার করতে ভালবাসেন গৌরী। নতুন বছরকেও পুরনো ছবি দিয়ে স্বাগত জানিয়েছিলেন তিনি। শাহরুখের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অবশেষে ২০২১। নতুন বছরের শুভেচ্ছা।’

কখনও বড় পর্দায় আসেননি। কিন্তু ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে সাফল্য লাভ করেছেন তিনি। গৌরীর ভাবনায় সেজে উঠেছে মুম্বইয়ের নাম করা রেস্তরাঁ থেকে বলিউড তারকাদের বাসস্থান। বরুণ ধবন, সিদ্ধার্থ মলহোত্র, কর্ণ জোহরের বাড়ির অন্দরমহল সাজিয়েছেন তিনি। আলিয়া ভট্টের ভ্যানিটি ভ্যানটিও ডিজাইন করেছেন গৌরী। ‘মাই লাইফ ইন ডিজাইন’ নামে একটি বইও লিখেছেন তিনি।

Bollywood Shah Rukh Khan Gauri Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy