Advertisement
E-Paper

‘এই দুঃখ থেকে বেরিয়ে আসতে হবে’! ধর্মেন্দ্রের মৃত্যুর পরে দুই পরিবারের মধ্যে রেষারেষি? মুখ খুললেন হেমা

ধর্মেন্দ্রকে প্রতি মুহূর্তে মনে করেন হেমা। অভিনেতার মৃত্যুর পরে বার বার তাঁকে এ কথা বলতে শোনা গিয়েছে। এই আবহে আবার ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সন্তানদের সঙ্গে হেমার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু। এ বার মুখ খুললেন হেমা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৯
Hema Malini opens up Rift Rumours With Bobby & Sunny After Dharmendra Death

ধর্মেন্দ্রের দুই পরিবার নিয়ে অকপট হেমা। ছবি: সংগৃহীত।

ধর্মেন্দ্রের প্রয়াণের পর থেকে বিতর্ক শুরু। তাঁর প্রথম পক্ষের দুই ছেলে সানি দেওল, ববি দেওলের সঙ্গে দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী ও তাঁর দুই মেয়ের সম্পর্ককে ঘিরে শুরু হয়েছে আলোচনা। অভিনেতার শেষ ছবি ‘ইক্কিস’-এর বিশেষ প্রদর্শনীতে সানি-ববি উপস্থিত থাকলেও, দেখা মেলেনি হেমা বা ঈশা দেওলের। কিন্তু তাঁদের পরিবারের অন্দরে ‘কলহ’ কি আদৌ আছে?

ধর্মেন্দ্রকে প্রতি মুহূর্তে মনে করেন হেমা। অভিনেতার মৃত্যুর পরে বার বার তাঁকে এ কথা বলতে শোনা গিয়েছে। হেমার কথায়, ‘‘ওঁর কথা বলতে গেলেই চোখ ভিজে যাচ্ছে। জানি এই দুঃখ থেকে বার হতে হবে। আমি এমনিতে মনের দিক থেকে খুব শক্ত। তা-ও ভেঙে পড়ছি বার বার।’’ এই আবহে আবার ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সন্তানদের সঙ্গে হেমার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু। এ বার সমস্ত জল্পনা উড়িয়ে হেমা বলেন, ‘‘ওরা যা করবে, বাবার জন্যই করবে। দুই দিকের ভাইবোনেদের মধ্যে যথেষ্ট টান ও উষ্ণতা রয়েছে। তার কারণ, ওঁরা সকলেই বাবাকে খুব ভালবাসত। দুই পরিবারের মধ্যে কোনও রেষারেষি নেই। ধরমজি তাঁর ভালবাসা, মূল্যবোধ ও জীবনীশক্তি সন্তানদের মধ্যে দিয়ে গিয়েছেন।’’

পাশাপাশি অভিনেত্রী এ-ও জানান, তিনি ধর্মেন্দ্রের শেষ ছবি ‘ইক্কিস’ দেখেননি, কারণ তাঁর ভিতরের ক্ষত এখনও শুকোয়নি। আগে নিজে ভিতর থেকে সুস্থ হতে চান, মনের ক্ষতে প্রলেপ পড়ার পরে ছবি দেখার সাহস করবেন বলে জানান।

Hema Malini Bobby Deol Sunny Deol Dharmendra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy