Advertisement
E-Paper

‘অস্কারকে পাত্তা দিই না’, বিশ্বমঞ্চে ধর্মেন্দ্রের নামোল্লেখ না থাকায় প্রতিক্রিয়া স্ত্রী হেমার

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে উপেক্ষিত ধর্মেন্দ্র। আহত অনুরাগীরা, ক্ষোভ প্রকাশ করলেন হেমা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২০:৩০
(বাঁ দিকে) ধর্মেন্দ্র, (ডান দিকে) হেমা মালিনী।

(বাঁ দিকে) ধর্মেন্দ্র, (ডান দিকে) হেমা মালিনী। ছবি: সংগৃহীত।

অস্কার কর্তৃপক্ষের ওয়েবসাইটে ‘ইন মেমোরিয়াম’ তালিকায় নাম ছিল ধর্মেন্দ্রের। কিন্তু সরাসরি সম্প্রচারের সময় তাঁর নাম উল্লেখ পর্যন্ত করা হয়নি। এমন আচরণে ভারতীয় অনুরাগীদের অনেককেই অবাক করেছে। কেউ কেউ আবার ক্ষোভ প্রকাশও করেছেন। পাশাপাশি, বিরক্তি প্রকাশ করলেন প্রয়াত অভিনেতার স্ত্রী হেমা মালিনী।

সম্প্রতি ৭৮তম ‘বাফটা’র মঞ্চে সম্মানিত করা হয় ধর্মেন্দ্রকে। কিন্তু অস্কারের মঞ্চে এমন উদাসীনতা দেখে তিনি ক্ষোভ জানিয়েছেন। হেমার কথায়, ‘‘যেটা ঘটল তা লজ্জার।” হেমা আরও জানান, অস্কারের মঞ্চে ধর্মেন্দ্রের সঙ্গে কী করা হল সে সব নিয়ে তিনি ভাবিত নন। হেমার কথায়,“তিনি তাঁর জীবদ্দশায় কখনও খুব বেশি পুরস্কার পাননি। তা হলে কেন অস্কারকে বিশেষ পাত্তা দেব? আমরা দু’জনেই, আমাদের দেশে যা ভালোবাসা পেয়েছি তাতে খুশি ছিলাম। কিন্তু পুরস্কার প্রাপ্তি থেকে আমরা বরাবরই বঞ্চিত।’’

Dharmendra Hema Malini Oscars 2026 Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy