Advertisement
E-Paper

নিজের ম্যানেজারের স্বামীর কাছে লাখ টাকা চাইছেন হিনা, নিমেষে ছড়াল ভিডিয়ো

হিনার নিন্দকেরা বলেন তাঁর নাকি সবেতেই একটু বেশি বাড়াবাড়ি। এ বার ম্যানেজারের বরের সঙ্গে দর কষাকষিতে মজে হিনা খান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৪:১২
এক লাখ টাকার দাবি হিনা খানের।

এক লাখ টাকার দাবি হিনা খানের। সৌজন্যে-ইনস্টাগ্রাম।

ছোট পর্দার অন্যতম চর্চিত অভিনেত্রী হিনা খান। তাঁর সাজপোশাক হামেশাই প্রচারের আলো কেড়ে নিয়েছে। তাঁর অনুরাগীদের কাছে তিনি স্টাইল আইকন। ইনস্টাগ্রামে অনুরাগী সংখ্যা টেক্কা দিতে পারে বলিউডের তাবড় নায়িকাদের। তা সত্ত্বেও নিন্দকেরা বলেন, হিনার নাকি সবেতেই একটু বেশি বাড়াবাড়ি। দিন কয়েক আগে হিনা ও রকির সম্পর্কের চর্চা ছিল তুঙ্গে। এ বার ফের মধ্যমণি হিনা। নিজের ম্যানেজারের বরের কাছ থেকে লাখ টাকা চাইছেন তিনি। নিমেষে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে খবর। ট্রোলড হতে হল অভিনেত্রীকে।

দিন কয়েক আগেই এক বিয়ের আসরে দেখা যায় হিনাকে। সেখানেই রীতিমতো দরাদরি চলেছে হিনার বরের সঙ্গে। বিয়ে ছিল অভিনেত্রীর ম্যানেজারের। তাঁর নামও হিনা। ভারতীয় বিয়েতে জুতো চুরি অন্যতম এক আচার। সেখানেই ম্যানেজারের বরের জুতো চুরি করেন। ফিরিয়ে দেবেন চুরি যাওয়া জুতো। বিনিময়ে হিনা দাবি করেন এক লক্ষ টাকা। হিনার সঙ্গে নতুন বরের এই দর কষাকষির ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। যার ফলে অভিনেত্রীর সমালোচনা করেছেন অনেকে। কেউ বলেছেন, ‘‘হিনা যা কিছু করেন সবটাই প্রচারের আলোয় থাকার জন্য।’’ কারও কথায়, ‘‘এই ভাবে কেউ ভিক্ষা চায়!’’ যদিও গোটা ঘটনাটাই মজার ছলে ঘটে বিয়ের আসরে।

Hina Khan Bollywood tv actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy