Advertisement
E-Paper

ডেটিংয়ে আসতে দেরি, অভিমানী তৃণাকে কী ভাবে ভোলালেন নীল?

দেরিতে এসে অনেকের প্রেমিকই তো এ ভাবেই ভোলান, ভোলাতেন তাঁর প্রিয়তমাকে!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৬:৪৪
নীল এবং তৃণা।

নীল এবং তৃণা।

এসেই সোজা কোলে তুলে নেন ‘উড বি ওয়াইফ’-কে। গেয়ে ওঠেন রবি চহ্বাণের রোম্যান্টিক গান, ‘হায় ও মেরি জান না হো পরেশন’। রাগ করার আর সুযোগই পান না তৃণা সাহা। যদিও নীল ভট্টাচার্যের দেরিতে আসার টেনশনে তত ক্ষণে চোখে জল, মুখে অভিমানের ছায়া তাঁর।

আপাতত এই ভিডিয়োতেই আরও এক বার আলোচনার কেন্দ্রে নীল ও তৃণা।

এ ভাবেই কি একে অন্যকে আদরে-সোহাগে ভোলাবেন বিয়ের পরেও? সময় তার উত্তর দেবে। তবে নীল-তৃণার এই ভিডিয়ো অনেককেই মনে করিয়ে দিয়েছে তাঁদের ফেলে আসা ভালবাসার দিন। দেরিতে এসে অনেকের প্রেমিকই তো এ ভাবেই ভোলান, ভোলাতেন তাঁর প্রিয়তমাকে!

ভিডিয়ো বলছে, ডেটিংয়ে ‘খড়কুটো’র ‘গুনগুন’ সেজেছেন কালো লেদার জ্যাকেট আর কালো জিনসে। খোলা চুলে বিলি কাটছে উত্তুরে হাওয়া। কমলালেবু রঙা রোদ তাঁরে সারা গায়ে-পিঠে। নীলও কালো জ্যাকেট, নীল ডেনিমে ফ্যাশানিস্ত। শীত বিকেলে দু’জনের ভালবাসা ওম ছড়িয়ে দিয়েছে শহরের বুকে।
নীল-তৃণার বিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি। নেটাগরিকদের মতে, বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকেই নীল-তৃণা আরও খোশমেজাজে। তাঁদের রসায়ন যেন আরও জমাট বাঁধছে। তাঁদের ভিডিয়োতেও নাকি সেই ছাপ স্পষ্ট। দিন দুই আগেই আরও একটি মজাদার ভিডিয়ো পোস্ট করেছিলেন যুগলে। নীল ব্যস্ত মুঠোফোনে। চ্যাট করছেন কারওর সঙ্গে। কার সঙ্গে কথা বলছেন? কী করছেন নীল? জানতে চাইতেই তৃণাকে সপাটে উত্তর, ‘কিচ্ছু না’!

A post shared by Trina Saha (@trinasaha21)

প্রথমে সামান্য থমকে গিয়েছিলেন তৃণা। তার পরেই সাবধান করেন তিনি নীলকে, ‘মনে রেখো, অবিশ্বাসের কিছু করলে আমার বিশ্বাস আর তোমার হাড় একসঙ্গে ভাঙবে!’

আরও পড়ুন: আমি যাই করি, যাই পরি, লোকে আমাকে ট্রোল করবেই: অনন্যা পাণ্ডে

আরও পড়ুন: করিনার সঙ্গে স্ত্রী তন্যার প্রকাশ্যে তুমুল ঝগড়া, সুপারহিট ছবি হাতছাড়া হয় ববি দেওলের

Neel Bhattacharya Trina Saha Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy