Advertisement
E-Paper

নতুন বছরে ইমন সর্বভারতীয়, রহমানের সুরে গাইছেন কভার সং

জাতীয় পুরস্কারজয়ী শিল্পী আক্ষরিক অর্থেই সর্বভারতীয় হচ্ছেন ২০২১-এ। নতুন বছরে হিন্দি কভার সং উপহার দিতে চলেছেন দর্শক-শ্রোতাদের। এ. আর রহমানের কম্পোজিশনে তৈরি ‘তাল’ ছবির ‘নেহি সামনে’ গানে কণ্ঠ দিয়ে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ২১:৫০
ইমন চক্রবর্তী।—ইনস্টাগ্রাম

ইমন চক্রবর্তী।—ইনস্টাগ্রাম

সাহস জুগিয়েছেন হবু স্বামী নীলাঞ্জন ঘোষ। তাঁর কথাতেই কথা দিলেন ইমন চক্রবর্তী, ‘‘নতুন বছরে আমি একদম নতুন রূপে আপনাদের কাছে আসছি।’’

কথা রাখতে কী করছেন? জাতীয় পুরস্কারজয়ী শিল্পী আক্ষরিক অর্থেই সর্বভারতীয় হচ্ছেন ২০২১-এ। নতুন বছরে হিন্দি কভার সং উপহার দিতে চলেছেন দর্শক-শ্রোতাদের। এ. আর রহমানের কম্পোজিশনে তৈরি ‘তাল’ ছবির ‘নেহি সামনে’ গানে কণ্ঠ দিয়ে।

সঙ্গীতায়োজনে নীলাঞ্জন স্বয়ং। ভিডিয়োগ্রাফিতে শুভদীপ। ইমন চক্রবর্তী প্রোডাকশন থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাবে গানটি। গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিয়োয় অভিনয়ও করেছেন শিল্পী। আপাতত টিম নিয়ে শ্যুটে ব্যস্ত সমুদ্রের ধারে।

View this post on Instagram

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

হঠাৎ কেন রহমানীয় সুরে অবগাহন ইমনের? আনন্দবাজার ডিজিটালের কাছে শিল্পীর স্বীকারোক্তি, ‘‘ছোট থেকে যাঁর সুর শুনে, গান শুনে বড় হয়েছি তাঁকে কণ্ঠে ধারণ করার সাহস পাচ্ছিলাম না। সেই সাহস জুগিয়েছে নীলাঞ্জন। সম্প্রতি, পাহাড়ে বেড়াতে গিয়ে আবার শুনি ‘নেহি সামনে’। তখনই মনের ইচ্ছা প্রকাশ। তার পরেই পরিকল্পনা।’’

ফেব্রুয়ারি মাসের ২ তারিখে আনুষ্ঠানিক বিয়ে করতে চলেছেন ইমন-নীলাঞ্জন। নতুন জীবন শুরুর পাশাপাশি কাজের ক্ষেত্রেও উদ্যোগী হয়েছেন গায়িকা। খুলেছেন ইমন চক্রবর্তী প্রোডাকশন হাউস। এই প্ল্যাটফর্ম থেকে নতুন প্রতিভাদের গাওয়ার সুযোগ দেওয়ার বন্দোবস্ত করেছেন ইমন।

আরও পড়ুন : গো গো গোয়া...সমুদ্রে ক্রুশল, সি বিচে অদ্রিজা!

Iman Chakraborty Marriege A R Rahman Hindi Song
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy