Advertisement
E-Paper

Radhika Apte: সপ্তাহের পয়লা দিনে ব্যাঙ সেজে অদ্ভুত হেঁয়ালি রাধিকার

রাধিকা আপ্তে ইক্যুয়ালস টু ব্যাঙ! ইনস্টাগ্রামে এমনই দাবি অভিনেত্রীর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ২২:২৪

নিছক মজা। তাতেই নেটমাধ্যমে ঝড় তুলে দিলেন রাধিকা আপ্তে। সপ্তাহের পয়লা দিনে অদ্ভুত হেঁয়ালি তাঁর, কখনও কোনও পশুর সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছেন? জবাবে নিজেই জানিয়েছেন, তিনি কিন্তু পেয়েছেন। সে কথা আপ্তে অকপটে স্বীকারও করেছেন তাঁর ইনস্টাগ্রামে।

পথের ধারে সাজানো বিশাল আকারের ব্যাঙের মূর্তি। তার পাশেই হলুদরঙা বিকিনি পরে বসে অভিনেত্রী। উপরে গোলাপি শার্ট জড়ানো। ব্যাঙের ভঙ্গিমায় বসে থাকা অভিনেত্রীর দাবি, ‘প্রত্যেকের মধ্যেই একটি পশু বাস করে। আমি ব্যাঙের মতো। আপনি?’

সত্যিই রাধিকার সঙ্গে মিল রয়েছে পাশে সাজানো ব্যাঙের মূর্তির? জানা নেই।

তবে অভিনেত্রীর অভিনব ভাবনা নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়ে বসেছেন দেড় লক্ষ নেটাগরিক। কেউ পাল্টা মজা করেছেন, অনেক দিন ধরেই তিনি ভাবছেন রাধিকার সঙ্গে কার যেন মিল রয়েছে। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। তাই বিষয়টি অভিনেত্রীর উপরেই ছেড়ে দিয়েছিলেন। কেউ নতুন নামই দিয়ে ফেলেছেন রাধিকার, ‘ফ্রগ আপ্তে’! জনৈক নেটাগরিক অভিনেত্রীর তালে তাল মিলিয়ে জানিয়েছেন, ওই নেটাগরিককে নাকি পুরুষ হাঁসের মতো দেখতে।

Bollywood Actors Instagram Post radhika apte
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy