Advertisement
E-Paper

Jasmine-Gaurav: বাগদান সারলেন গৌরব, প্রাক্তন প্রেমিকা জেসমিনের তরফে এল বিশেষ বার্তা

জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা গৌরব মণ্ডল। নায়কের জীবনের এই ধাপে কী বললেন তাঁর প্রাক্তন প্রেমিকা?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৯:২৩
গৌরবকে শুভেচ্ছা জেসমিনের।

গৌরবকে শুভেচ্ছা জেসমিনের।

৮ অগস্ট রুশ সুন্দরী চিন্তামণি ডায়নার সঙ্গে বাগদান সেরেছেন গৌরব মণ্ডল। ডায়নার আসল বাড়ি রাশিয়া, তবে ভারতকেই আপন করে নিয়েছেন বহু দিন। কৃষ্ণপ্রেমে সিক্ত তাঁর হৃদয়। গত কয়েক দিন দিন ডায়নার কত্থকের ভিডিয়োয় বুঁদ নেটপাড়া। আর গৌরব তো টলিপাড়ার পরিচিত মুখ। এই মুহূর্তে সান বাংলার ধারাবাহিক ‘নয়নতারা’র শ্যুটিংয়ে ব্যস্ত।

অভিনেত্রী জেসমিন রায়ের সঙ্গে প্রেমও ভেঙেছিল এই বছরই। আগের বছরও দু’জনের মাখো মাখো প্রেমের সাক্ষী থেকেছেন দর্শকরা। হঠাৎই ছন্দপতন। আর কয়েক মাস পরেই এক্কেবারে বাগদান! যদিও জেসমিনের ইনস্টাগ্রামে এখনও গৌরব আর তাঁর ছবি জ্বলজ্বল করছে।

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় জেসমিনের সঙ্গে। জীবনে নতুন পথের পথিক প্রাক্তন প্রেমিককে শুভেচ্ছা জানাতে ভুললেন না নায়িকা। তিনি বলেন, “আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না। তবে গৌরবকে আমার শুভেচ্ছা। আমি আমার ইনস্টাগ্রামে কোন ছবি রাখব বা রাখব না, তা একান্তই আমার ব্যক্তিগত।”

এই মুহূর্তে জেসমিন ব্যস্ত তাঁর নতুন ধারাবাহিক ‘আমার সোনা চাঁদের কণা’র শ্যুটিংয়ে।

Jasmine Roy Gourab Mondal Love Relationship Celebrity Breakups Actors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy