Advertisement
E-Paper

‘আমি আমির খানের ছেলে বলেই বেশি কাজ পাই’, প্রকাশ্যে এ কথা স্বীকার করলেন জুনেইদ খান!

গত কয়েক বছরে ‘নেপোটিজ়ম’ নিয়ে বিপুল আলোচনা হয়েছে। বাবা বলিউডের প্রথম সারির অভিনেতার হওয়ার জন্য সুযোগ পাওয়া সহজ হয়েছে, তা অস্বীকার করছেন না জুনেইদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৬:৩৪
আমির-পুত্র জুনেইদের স্বীকারোক্তি।

আমির-পুত্র জুনেইদের স্বীকারোক্তি। ছবি: সংগৃহীত।

‘মহারাজ’, ‘লাভইয়াপা’, তার পরে ‘এক দিন’— বক্সঅফিসে কোনও ছবিই ভাল ব্যবসা করতে পারেনি। আমির খানের পুত্র হয়েও এখনও ঝুলিতে ‘হিট’ নেই বললেই চলে জুনেইদ খানের। তা হলে তিনি আমির-পুত্র বলেই কি একের পর এক সুযোগ পাচ্ছেন? প্রশ্ন উঠতেই একবাক্যে সে কথা স্বীকার করে নিলেন জুনেইদ।

গত কয়েক বছরে ‘নেপোটিজ়ম’ নিয়ে বিপুল আলোচনা হয়েছে। বাবা বলিউডের প্রথম সারির অভিনেতার হওয়ার জন্য সুযোগ পাওয়া সহজ হয়েছে, তা অস্বীকার করছেন না জুনেইদ। তিনি বলেন, “আমির খানের ছেলে বলেই আমি সুযোগ পাচ্ছি, এটা ঠিক কথা। একের পর এক ‘ফ্লপ’ হওয়ার পরেও তাই কাজের সুযোগ আসছে আমার কাছে। কারণ, পরিচালক-প্রযোজকেরা জানেন, আমির খানের ছেলে। ফলে যে কোনও নবাগতের তুলনায় আমাকে দর্শকের কাছে বিক্রি করা সহজ হবে।”

জুনেইদের মতে, এক জন অভিনেতা তাঁর দক্ষতার বলে কাজ পায়। সেখানে পরিবার দেখে কখনও কাজ পাওয়া বা দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। জুনেইদ যোগ করেন, “সহজে যাকে বিক্রি করা যায়, তাঁকেই পছন্দ করেন সবাই। সেই হিসাবেই নির্বাচিত হন শিল্পীরা।”

সম্প্রতি, গৌরী স্প্র্যাটের সঙ্গে আমিরের সম্পর্ক নিয়েও মুখ খুলেছিলেন জুনেইদ। তারকাপুত্র জানান, মানুষ হিসাবে গৌরী খুবই ভাল, সহজ ও সরল। তাঁর কথায়, ‘‘আমি আমার বাবার জন্য খুশি। তবে ঠিক কত দিনের সম্পর্ক ওঁদের, সে সব জানি না। কারণ, সেটা ওঁদের ব্যক্তিগত বিষয়। আর সন্তান হিসাবে সেই জায়গা আমরা তাঁদের দিয়েছি। আমরা খুব একটা মাথা ঘামাই না।’’

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy