Advertisement
E-Paper

মেয়ে দেবীর নাকি বিপাশার সঙ্গে মিল নেই, পিতৃদিবসে কী উপলব্ধি কর্ণের?

মেয়ে দেবীর বয়স ছ’মাস। পাশাপাশি বাবা হওয়ার ছয় মাস পার করলেন কর্ণ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৬:৪৬
Image of Karan Sing Grover, Bipasa Basu and their Daughter.

কর্ণ সিংহ গ্রোভর, বিপাশা বসু ও দেবী বসু সিংহ গ্রোভর। ছবি: সংগৃহীত

গত বছর নভেম্বর মাসে কন্যাসন্তানের বাবা-মা হন কর্ণ সিংহ গ্রোভর ও বিপাশা বসু। দেখতে দেখতে প্রায় ছ’মাস কেটে গিয়েছে। সদ্য মুখে ভাত হল দেবী বসু সিংহ গ্রোভরের। বিপাশা-কর্ণের একমাত্র মেয়ে দেবী। ভালবেসে ডাকনাম রেখেছেন মিষ্টি। মেয়ের ছ’মাস বয়সের পাশাপাশি বাবা হওয়ার ছয় মাস পার করলেন কর্ণ। তাই বিশ্ব পিতৃদিবসে মেয়ে দেবীকে নিয়ে আবেগতাড়িত তারকা পিতা। এই ছ’মাসে বাবা হিসাবে ঠিক কতটা দক্ষ হয়ে উঠেছেন জানালেন বিপাশার স্বামী।

কর্ণ জানান বিপাশা অন্তঃসত্ত্বা থাকাকালীনই মেয়ে দেবীর সঙ্গে কথোপকথন চলত তাঁর। দেবী গর্ভে থাকাকালীন কর্ণ বলতেন, ‘‘আমি বলতাম ছোট্ট বাবু, এই তো তোমার বাবা এখানে।’’ পাশাপাশি দেবীকে প্রথম বার কোলে নেওয়ার অনুভূতিও ভাগ করে নিলেন কর্ণ। তিনি জানান, কন্যাকে কোলে নিয়ে কেঁদে ফেলেন। কিন্তু মা না কি বাবা, কার মতো হয়েছে মেয়ে দেবী?

কর্ণের কথায়, ‘‘ওর হাসি, গাল সবটাই আমার মতো। এমনকি, আমরা শুই একই ভঙ্গিতে।’’ কিন্তু বাবা হিসাবে কর্ণ ঠিক কেমন? এ বিষয়ে নিজেই নিজেকে বাহবা দেন অভিনেতা। এই ক’মাসেই বেশ করিতকর্মা হয়ে উঠেছেন তিনি। দেবীর দেখভালের প্রায় সব কিছু নিজে হাতে সামলে নিতে পারেন বলেই জানান অভিনেতা।

আপাতত মেয়ের একটু একটু করে বড় হয়ে ওঠার বিভিন্ন মুহূর্তকে উপভোগ করছেন। খুব শীঘ্র হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে তাঁকে।

Karan Singh Grover bipasa basu Fathers Day Bollywood bollywood star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy