Advertisement
E-Paper

Bollywood: করিনাকে ‘ম্যাম’ বলে সম্বোধন করতেন সইফ, জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে করিনা নিজেই ফাঁস করেছিলেন সে কথা। করিনা জানিয়েছিলেন, সেই সময় অন্য একটি সম্পর্কে ছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০২১ ২৩:০৯
করিনা কপূর খান এবং সইফ আলি খান।

করিনা কপূর খান এবং সইফ আলি খান।

‘সইফিনা’। অর্থাৎ সইফ আলি খান এবং করিনা কপূর খান। বলিউডের এই তারকা দম্পতির প্রেমের গল্প কোনও রূপকথার চেয়ে কম নয়। এখন দুই পুত্র সন্তানকে নিয়ে সুখে সংসার তাঁদের। তবে জানতেন কি তাঁদের প্রথম ছবি ‘ওমকারা’-র সময় মোটেই এত মসৃণ ছিল না দু’জনের সম্পর্ক? সইফ তখন করিনাকে ‘ম্যাম’ বলে সম্বোধন করতেন।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে করিনা নিজেই ফাঁস করেছিলেন সে কথা। করিনা জানিয়েছিলেন, সেই সময় অন্য একটি সম্পর্কে ছিলেন তিনি। সইফও তখন নিঃসঙ্গ ছিলেন না। অভিনেতার বান্ধবীর কথা জানতেন করিনা। তবে সইফের সঙ্গে তাঁর পরিচয় ‘ওমকারা’-র সূত্রে নয়। করিনার দিদি করিশ্মা কপূরের সঙ্গেও একাধিক অভিনয় করেছেন সইফ। তখন থেকেই দিদির সহ-অভিনেতা হিসেবে তাঁর সঙ্গে আলাপ ছিল অভিনেত্রীর। তবে একসঙ্গে কাজ করতে করতে সইফের প্রতি ভাল লাগা তৈরি হয় করিনার। সইফের ব্যক্তিত্বই নাকি আকৃষ্ট করেছিল তাঁকে। যশরাজ ফিল্মসের ‘টশন’ ছবির শ্যুট করতে গিয়ে বেড়ে যায় সেই ভাললাগা। এর পরেই তাঁদের বন্ধুত্ব রূপান্তরিত হয় প্রেমে।

২০১২ সালে নিজেদের প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে বিয়ে করেন সইফ-করিনা। ২০১৬ সালে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান তৈমুর। গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় বার মা হয়েছেন করিনা। খেলার সঙ্গী হিসেবে ছোট্ট ভাইকে পেয়েছে তৈমুর।

Couple Bollywood saif ali khan Kareena Kapoor Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy