Advertisement
E-Paper

কৃতিকা ও গৌরবের বিয়ে, অতিথিদের জন্য বিশেষ আমন্ত্রণপত্রে কী লিখলেন যুগলে?

গৌরবের মুম্বইয়ের বাড়িতেই হবে বিয়ে। তবে ১২ মার্চ একটা পার্টির আয়োজন করেছেন তাঁরা। অতিথিদের জন্য নিমন্ত্রণপত্রে কী লিখলেন যুগল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:১০
(বাঁ দিকে) কৃতিকা কামরা, (ডান দিকে) গৌরব কপূর।

(বাঁ দিকে) কৃতিকা কামরা, (ডান দিকে) গৌরব কপূর। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরেই কৃতিকা কামরা ও গৌরব কপূরের বিয়ের গুঞ্জন। আগামী ১১ মার্চ চারহাত এক হবে দুই তারকার। কৃতিকা এবং গৌরবের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, তাঁরা নাকি বিয়ের অনুষ্ঠান একেবারে গোপনই রাখতে চাইছেন। তাই হাতেগোনা কয়েক জন বন্ধু এবং পরিবারের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করছেন তাঁরা। গৌরবের মুম্বইয়ের বাড়িতেই হবে বিয়ে। তবে ১২ মার্চ একটা পার্টির আয়োজন করেছেন তাঁরা।

কৃতিকা ও গৌরবের বিয়ের নিমন্ত্রণপত্র ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তা দেখতে একেবারেই সাবেকি বিয়ের নিমন্ত্রণপত্রের মতো নয়। সাদা-কালোয় লেখা পত্র। গৌরব ও কৃতিকার বয়ানে যৌথ ভাবে লেখা, ‘‘আমরা আমাদের বিবাহিত জীবনের শুরুটা আপনাদের সঙ্গে উদ্‌যাপন করতে চাই। শান্ত ভাবে। কোনও তাড়াহুড়ো না করে। তাড়াতাড়ি আসবেন। আমাদের সঙ্গে গোটা রাত কাটাবেন।’’ অর্থাৎ চিরাচরিত প্রীতিভোজের বদলে পার্টির আয়োজনই হচ্ছে বলে ধরে নেওয়া যায়।

উল্লেখ্য, ২০০৯ সালে ‘কিতনি মহব্বত হ্যায়’ ধারাবাহিকে অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। তার পরে শোনা গিয়েছিল সহ-অভিনেতার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন কৃতিকা। যদিও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা তাঁরা স্বীকার করেননি কখনও। অন্যদিকে, গৌরবও ২০১৪ সালে বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী কিরত ভট্টলকে। সেই সম্পর্কে চিড় ধরেছে আগেই। সম্প্রতি তাঁর আইনি বিচ্ছেদে সিলমোহর পড়েছে বলেও খবর।

Kritika Kamra Bollywood Actress Bollywood Wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy