Advertisement
E-Paper

lock Upp: মা হতে চাইলে তিরিশের আগেই ডিম্বাণু ফ্রিজ করুন: পায়েল রোহতগি

‘‘আইভিএফ- এর সাহায্য নিয়েও মা হতে পারিনি...’’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন পায়েল

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১১:০৩
সঙ্গী সংগ্রাম সিংহের সঙ্গে তাঁর ঘর বাঁধার স্বপ্ন ছিল

সঙ্গী সংগ্রাম সিংহের সঙ্গে তাঁর ঘর বাঁধার স্বপ্ন ছিল

কঙ্গনা রানাউতের 'লক আপ'-এর কয়েদি তিনিও। সবাই যেমন গোপন কথা বলে জেল খানায় নিজেদের থাকার মেয়াদ বাড়ান, অভিনেত্রী পায়েল রোহতগিও এ দিন জায়গা পাকা করে নিলেন।

পায়েল বলছিলেন তাঁর সন্তান না থাকার যন্ত্রণার কথা। ‘‘আইভিএফ- এর সাহায্য নিয়েও মা হতে পারিনি...’’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শোয়ে।

সেই শুনে বাকি প্রতিযোগীদেরও চোখ ভিজে যায়। তবে হৃদয়বিদারক কথা ভাগ করে নিয়ে নজরে চলে আসেন '৩৬ চায়না টাউন' খ্যাত অভিনেত্রী। কাঁদতে কাঁদতে বললেন, ''আমি আর কখনও সন্তানধারণ করতে পারব না''।

প্রাক্তন বিগ বস তারকা পায়েল জানতেন না, তিরিশের পর সন্তানধারণ করতে গিয়ে তাঁর এই পরিণতি হবে। সঙ্গী সংগ্রাম সিংহের সঙ্গে তাঁর ঘর বাঁধার স্বপ্ন ছিল, কিন্তু এখন পায়েল আর সে সব ভাবতে পারছেন না। সংগ্রামকে তাই বলেছেন, "তুমি অন্য কারও সঙ্গে ভবিষ্যত গড়ে নাও, আমি সন্তান দিতে পারব না তোমায়। কেন থাকবে আমার সঙ্গে?" পায়েল ভেবেছিলেন 'লক আপ' অন্তিম পর্বের পরই বিয়ে করবেন কুস্তিগীর সঙ্গীকে।

ওদিকে গত সপ্তাহে সংগ্রামও যোগ দিয়েছেন 'লক আপ'-এ। আপাতত একই গারদের কয়েদি দু'জন। সবার সামনে সংগ্রাম বিয়ের প্রস্তাব দিতেই ভেঙে পড়েন পায়েল। ৪-৫ বছর ধরে সন্তানধারণের চেষ্টা করতে করতে তিনি হাল ছেড়েছেন সম্প্রতি। সেই সঙ্গে সমস্ত মহিলা অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিলেন পায়েল। বললেন, ‘‘কুড়ির কোঠায় থাকতে থাকতে ডিম্বাণু সংরক্ষণ করুন সকলে। নইলে পরে আমার মতো অবস্থা হবে।’’

Lock Upp Payal Rohatgi Sangram Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy