Advertisement
E-Paper

কেমন দেখতে সোনমের সন্তানকে? প্রকাশ্যে নায়িকার ছেলের ছবি

সন্তানদের ক্যামেরার সামনে আনা নিয়ে আজকাল সব তারকারই রাখঢাক। অবশেষে প্রকাশ্যে সোনমের ছেলের নতুন ছবি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ২১:০৬
অবশেষে বুধবার মা ছেলের নতুন ছবি দেখল দর্শক।

অবশেষে বুধবার মা ছেলের নতুন ছবি দেখল দর্শক। ছবি: সংগৃহীত।

অগস্টে মা হয়েছেন সোনম কপূর অহুজা। কোল আলো করে এসেছে ছেলে বায়ু। মা হওয়ার সুখবর থেকে ছেলের প্রথম ঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন সোনমের অনুরাগীরা। ইদানীংকালে কোনও তারকাই তাঁদের সন্তানদের ক্যামেরার সামনে আনতে চান না। রানি মুখোপাধ্যায় থেকে অনুষ্কা শর্মা সকলেই আলোকচিত্রীদের অনুরোধ করেছেন তাঁদের সন্তানদের ছবি যেন তোলা না হয়।

ঠিক সেই পথেই হেঁটেছেন সোনমও। এত দিন পর্যন্ত ছেলের মুখ প্রকাশ্যে আনেননি। অবশেষে বুধবার মা ছেলের নতুন ছবি দেখল দর্শক। বাবা আনন্দ অহুজা পোস্ট করলেন সেই ছবি। মা, ছেলের এক মিষ্টি মুহূর্ত।

মুম্বই সোনমের বাড়িতে তোলা। রাত পোশাকে সোনম। আদর করে মা-কে জড়িয়ে ছোট্ট বায়ু। এমনই এক আদুরে ছবি ইনস্টাগ্রামে দিয়ে বাবা হওয়ার উপলব্ধি ভাগ করে নিলেন সকলের সঙ্গে। কাজের সূত্রে আনন্দকে বেশির ভাগ সময়ই কাটাতে হয় দেশের বাইরে। তাই স্ত্রী আর ছেলেকে তিনি কতটা মিস করছেন সেই কথাও প্রকাশ করলেন।

কিছু দিন আগে সোনম ব্যাখ্যা করেন তিনি কেন ছেলের নাম রেখেছেন বায়ু। তিনি লেখেন,‘‘বায়ু হলেন জীবনের পথপ্রদর্শক, মহাবিশ্বের চালিকাশক্তি। ইন্দ্র, শিব, কালী— সকল দেবতাই বায়ুর সঙ্গে সম্পর্কিত। তিনি যেমন জীবনের জন্ম দিতে পারেন, তেমন শয়তানের বিনাশও করতে পারেন অনায়াসে। বায়ু বীর, সাহসী এব‌ং সুন্দর।’’

Sonam Kapoor bollywood star Vayu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy