Advertisement
E-Paper

‘এর সঙ্গে ঘর কোরো না’! ভারত বিশ্বকাপ জিততেই হার্দিকের সঙ্গে ভালবাসার প্রদর্শন, কটাক্ষের উত্তর মাহিকার?

জয়ের রাতে ভারতের জাতীয় পতাকা জড়িয়ে মঞ্চে প্রেমিকা মাহিকার পাশে শুয়েই পড়েন হার্দিক। সেই নিয়ে চলছে সমালোচনা, কটাক্ষ। এ বার কি সমালোচনায় বিদ্ধ হয়ে মুখ খুললেন মাহিকা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৮:৫২
(বাঁ দিকে) হার্দিক পাণ্ড্য, (ডান দিকে) মাহিকা শর্মা।

(বাঁ দিকে) হার্দিক পাণ্ড্য, (ডান দিকে) মাহিকা শর্মা। ছবি: সংগৃহীত।

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেই রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়াম জুড়ে মাহিকা শর্মা ও হার্দিক পাণ্ড্যের উদ্‌যাপনের ছবি দেখা গিয়েছে। জয়ের রাতে ভারতের জাতীয় পতাকা জড়িয়ে মঞ্চে প্রেমিকা মাহিকার পাশে শুয়েই পড়েন হার্দিক। সেই নিয়ে চলছে সমালোচনা, কটাক্ষ। আইনি জটেও পড়েছেন ক্রিকেটতারকা। এ বার কি সমালোচনায় বিদ্ধ হয়ে মুখ খুললেন মাহিকা?

২০২৪ সালে বিশ্বকাপ জয়ের পরে ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছেন হার্দিক। নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে মাহিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। কঠিন সময় পেরিয়ে ভাল সময়ের মুখ দেখার নেপথ্যে পুরো কৃতিত্ব দিয়েছেন মাহিকাকে। সমাজমাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’ মাহিকা ও হার্দিক। ছ়ড়িয়েছে একাধিক মিম, যেখানে লেখা ‘মাহিকার মতো পাত্রী চাই’। তেমনই একটি রিল পোস্ট করেছেন মাহিকা নিজেই। সেখানে দেখা যাচ্ছে, এক প্রেমিক তাঁর প্রেমিকাকে চলে যেতে বলছে কারণ তাঁর মাহিকার মতো ভাগ্য নেই। তাতে সেই প্রেমিকার উদ্দেশে মাহিকা লেখেন, ‘‘এই ধরনের মানুষের সঙ্গে ঘর কোরো না।’’ আসলে মহিলার নিজস্ব মূল্য বোঝাতেই এমন মন্তব্য মাহিকার।

অন্য দিকে হার্দিকের বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকার অসম্মান করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। হার্দিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য পুলিশকে অনুরোধ করেছেন তিনি। ওই আইনজীবীর নাম ওয়াজিদ খান।

Maheika Sharma Hardik Pandya Bollywood Star Indian cricketer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy