Advertisement
E-Paper

অশান্ত পশ্চিম এশিয়া বাধা হল ‘টক্সিক’-এর পথে! ‘ধুরন্ধর ২’-ও কি একই সিদ্ধান্ত নেবে?

বর্তমানে অশান্ত অবস্থা পশ্চিম এশিয়ার দেশগুলিতে। তার প্রভাব এসে পড়েছে যশের ছবির উপর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১২:২০
‘টক্সিক’ ও ‘ধুরন্ধর ২’ একসঙ্গে মুক্তি পাচ্ছে না?

‘টক্সিক’ ও ‘ধুরন্ধর ২’ একসঙ্গে মুক্তি পাচ্ছে না? ছবি: সংগৃহীত।

‘টক্সিক’ না কি ‘ধুরন্ধর ২’! ১৯ মার্চ বক্সঅফিস কাঁপাবে কে? এই নিয়ে নানা আলোচনা চলছিল। এর মধ্যেই ‘টক্সিক’ ছবির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি বিশেষ কারণ। বর্তমানে অশান্ত অবস্থা পশ্চিম এশিয়ার দেশগুলিতে। তার প্রভাব এসে পড়েছে যশের ছবির উপর। খবর, ১৯ মার্চ মুক্তি পাচ্ছে না এই ছবি।

মঙ্গলবার সকালে প্রযোজনা সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে ঘোষণা করা হয়, “‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ আমরা সারা বিশ্বের দর্শকের কথা ভেবে তৈরি করেছি। কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি এই ছবির সঙ্গে যাতে দেশ ও বিদেশের দর্শক যোগ স্থাপন করতে পারে, সেই ভেবে তৈরি করা এই ছবি। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তৈরি করা এই ছবি ১৯ মার্চ দর্শকের সামনে তুলে ধরার জন্য আমরা উত্তেজিত ছিলাম। কিন্তু বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলির যা পরিস্থিতি, তা আমাদের লক্ষ্যে প্রভাব ফেলতে পারে। তাই বিশ্বজোড়া দর্শকের কথা ভেবে আমরা ছবিমুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

১৯ মার্চের বদলে এই ছবি সারা বিশ্বে ৪ জুন মুক্তি পাবে বলেও ঘোষণা করা হয়েছে। তবে ‘ধুরন্ধর ২’-এর মুক্তির তারিখে কোনও পরিবর্তন হয়নি। এর থেকেই বিশেষজ্ঞদের অনুমান, বক্সঅফিসে ফের একাই রাজত্ব করবে আদিত্য ধর পরিচালিত রণবীর সিংহের ‘ধুরন্ধর ২’।

৩ মার্চ ‘ধুরন্ধর ২’-এর ঝলক মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু চন্দ্রগ্রহণের জন্য সেই ঝলক-মুক্তি পিছিয়ে দেওয়া হয়। শোনা যাচ্ছে, ৫ বা ৬ মার্চ এই ঝলক প্রকাশ্যে আসবে।

Dhurandhar Toxic Ranveer Singh Yash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy