Advertisement
E-Paper

কঙ্গনা কি ক্ষমা চাইবেন?

কঙ্গনার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকের বাদানুবাদের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। দেখা যাচ্ছে, সাংবাদিককে প্রশ্ন শেষ করার সুযোগ না দিয়ে কঙ্গনা তাঁকে বিশ্রী ভাষায় আক্রমণ করছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ০০:৫৯
কঙ্গনা এবং একতা।

কঙ্গনা এবং একতা।

বিতর্ক থেকে তিনি দূরে থাকতে পারেন না। তাঁর নতুন ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র একটি গান লঞ্চের অনুষ্ঠানে এক সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কঙ্গনা রানাউত। কথা কাটাকাটি এত দূর গড়িয়েছে যে, মুম্বইয়ের এন্টারটেনমেন্ট জার্নালিস্টস গিল্ড অফ ইন্ডিয়ার দশ জন সিনিয়র সাংবাদিকের একটি দল মঙ্গলবার একতা কপূরের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি, একতা ও তাঁর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কঙ্গনার আচরণের নিন্দে করে লিখিত বয়ান দিতে হবে। কঙ্গনার এই কীর্তির সময়ে মঞ্চে একতা উপস্থিত ছিলেন বলেই, সাংবাদিকরা তাঁর কাছে আবেদন জানিয়েছেন। মিটিংয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, একতার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে লিখিত বয়ান দেওয়া হবে। তবে কঙ্গনা কী করবেন, তার দায় নিতে চাননি একতা। সেই পরিস্থিতিতে সাংবাদিকদের যৌথ সিদ্ধান্ত, তাঁর আগামী ছবির জন্য কোনও প্রচার কঙ্গনাকে দেওয়া হবে না। কোনও অনুষ্ঠানে কঙ্গনা এলে, ইভেন্ট শুরু হওয়ার আগেই তাঁকে সেই জায়গা ছেড়ে চলে যেতে হবে।

কঙ্গনার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকের বাদানুবাদের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। দেখা যাচ্ছে, সাংবাদিককে প্রশ্ন শেষ করার সুযোগ না দিয়ে কঙ্গনা তাঁকে বিশ্রী ভাষায় আক্রমণ করছেন। তাঁর রাগের কারণ, ওই সাংবাদিক কেন তাঁর ছবি ‘মণিকর্ণিকা’র খারাপ রিভিউ করেছেন? তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ক্যাম্পেন করছেন বলেও সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তোলেন কঙ্গনা। এ দিকে মঙ্গলবার টুইটে কঙ্গনার দিদি রঙ্গোলি জানিয়েছেন, কঙ্গনার ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই।

বছর পাঁচেক আগে এক চিত্রসাংবাদিকের সঙ্গে সলমন খানের নিরাপত্তারক্ষীদের কথা কাটাকাটির পরে পরিস্থিতি গম্ভীর হয়ে ওঠে। ‘দ্য বম্বে নিউজ় ফোটোগ্রাফারস অ্যাসোসিয়েশন’-এর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কোনও অনুষ্ঠানে সলমনের ছবি তোলা হবে না। যদিও সলমন সে সবের তোয়াক্কা করেননি।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Kangana Ranaut Ekta Kapoor Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy