Alia Chhiba: শাহরুখ-কন্যা সুহানাকে ১০ গোল দেবেন ভাইঝি আলিয়া, দেখুন ফোটো অ্যালবাম
সেই আতসকাচের লেন্সেই অনুরাগীরা খুঁজে বার করেছেন আলিয়াকে। পুরো নাম আলিয়া ছিব্বা।
তারকাদের ব্যক্তিগত জীবনে সারা ক্ষণই অনুরাগীরা ঢুঁ মেরে থাকেন। শুধু তারকারাই তাঁদের লক্ষ্য নন। তাঁদের পরিবার-পরিজনরাও অনুরাগীদের আতসকাচের তলায় থাকেন।
সেই আতসকাচের লেন্সেই অনুরাগীরা খুঁজে বার করেছেন আলিয়াকে। পুরো নাম আলিয়া ছিব্বা।
কখনও সুহানা, কখনও গৌরী কিংবা শাহরুখের সঙ্গে দেখা যায় এই আলিয়াকে। খান পরিবারেরই একজন হয়ে উঠেছেন তিনি।
তাঁর চালচলন এবং পোশাক— সবই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে মানানসই। সুহানার পাশেও তাই নজর কাড়ে তাঁর উপস্থিতি। কে এই আলিয়া?
সুহানার মামার মেয়ে আলিয়া। গৌরী খানের ভাইয়ের নাম বিক্রান্ত। তাঁর মেয়েই আলিয়া।
আরও পড়ুন:
আলিয়া এবং সুহানার বয়সের ফারাক তেমন নেই। ছোট থেকে একসঙ্গেই বড় হয়েছেন দু’জনে।
দু’জনের মধ্যে অন্তরঙ্গতা প্রচুর। তার প্রমাণ মেলে দু’জনের ইনস্টাগ্রামের পাতায়। সুহানা এবং আলিয়া দু’জনের ইনস্টাগ্রামের পাতাতেই একে অপরের একাধিক ছবি রয়েছে।
তাঁরা দু’জনে যে একসঙ্গে সময় কাটাতে কতটা ভালবাসেন তারও প্রমাণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
শুধু সুহানাই নন, শাহরুখ, গৌরীর সঙ্গেও মধুর সম্পর্ক আলিয়ার। খান পরিবার ছুটি কাটাতে গেলে আলিয়াকেও সঙ্গে নিয়ে যান।
আরও পড়ুন:
আইপিএল-এর সময় দুবাইয়ে শাহরুখের দল নাইট রাইডার্সকে উৎসাহ দিতে সুহানার সঙ্গে ভিআইপি বক্সে হাজির ছিলেন আলিয়াও।
আলিয়া আর সুহানা একে অপরের জন্মদিন কখনও ভুলে যান না। ছবি দিয়ে একে-অপরকে শুভেচ্ছা জানান।
সময় পেলে দু’জনে একসঙ্গে ছুটি কাটাতেও চলে যান।
২০১৯ সালে আলিয়া প্রথম বার সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ওই বছর ২১ বছরের আলিয়ার বিয়ে হয়েছিল। তাঁর বিয়ের অনুষ্ঠান হয় কলকাতায়।
শাহরুখ, গৌরী, সুহানা— সকলেই হাজির ছিলেন আলিয়ার বিয়েতে। এটি তাঁর মেহেন্দির ছবি।