Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

TV Serial: ‘মিঠাই’ সবার সেরা, সৌজন্য ও গুনগুনের আবার বিয়ে হতেই ‘খড়কুটো’ তৃতীয়

জি বাংলার ‘মিঠাই’ চলতি সপ্তাহেও সবাইকে পিছনে ফেলে আবার ‘বাংলা সেরা’। এই নিয়ে টানা ২ মাস ধরে ধারাবাহিকটি ‘চ্যানেল টপার’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ১৪:২৫
‘মিঠাই’ ও ‘খড়কুটো’

‘মিঠাই’ ও ‘খড়কুটো’

মিঠাইকে তার গোপাল সত্যিই ‘হেলেপ’ করছে। যার জোরে জি বাংলার ‘মিঠাই’ চলতি সপ্তাহেও সবাইকে পিছনে ফেলে আবার ‘বাংলা সেরা’। এই নিয়ে টানা ২ মাস ধরে ধারাবাহিকটি ‘চ্যানেল টপার’। চলতি সপ্তাহের আকর্ষণ ছিল ডিভোর্সের পর সিদ্ধার্থ-মিঠাইয়ের ফুলশয্যা! কাগজে-কলমে বিচ্ছেদের পর আবার কী করে মিল হতে পারে সেটাই দেখিয়েছে নায়ক-নায়িকা। তাতেই ‘মিঠাই’-এর সংগ্রহ ১১.৫। ৯.৬ পেয়ে দ্বিতীয় অপরাজিতা অপু। তৃতীয় স্থানে রদবদল। বিয়ে ভাঙতে ভাঙতেও সৌজন্য-গুনগুনের দ্বিতীয় বিয়ে দেখতে আগ্রহী দর্শক। তার ফলেই উপরের দিকে উঠে এসেছে ‘খড়কুটো’। তার সংগ্রহ ৭.৯।

চতুর্থ স্থানে ‘যমুনা ঢাকি’। তার প্রাপ্ত নম্বর ৭.৮। গত সপ্তাহে তৃতীয় স্থানে ছিল ধারাবাহিকটি। পঞ্চমে ‘শ্রীময়ী’। সে পেয়েছে ৭.৪। কয়েক সপ্তাহ ধরে প্রথম পাঁচ থেকে দূরে ছিল শ্রীময়ী-রোহিত-জুন।

চলতি সপ্তাহেও দুই চ্যানেল নম্বরের ফারাক ধরে রেখেছে। জি বাংলা পেয়েছে ৬৭২। স্টার জলসা পেয়েছে ৫৯২। বাকিরা কে কোথায়? চোখ রাখুন চার্টে—

রেটিং চার্ট

রেটিং চার্ট

Zee Bangla Star Jalsha TRP Ratings Khorkuto Mithai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy