২০২২ সালে গোয়ায় রূপকথার বিয়ে। কিন্তু বিয়ের চার বছর কাটতে না কাটতেই মৌনী রায় নিলেন কঠিন সিদ্ধান্ত! সমাজমাধ্যম থেকে সরিয়ে দিলেন স্বামী সুরজ নাম্বিয়ার সব ছবি।
আরও পড়ুন:
২০২০ সালে দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের প্রেমে পড়েন বলিউডের বঙ্গতনয়া। করোনা অতিমারির জেরে সারা বিশ্ব যখন প্রায় অচল, তখনই মৌনীর প্রেমের সূচনা। লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন মৌনী। দু’জনেই সম্পর্কের পরিণতির দিতে চেয়ে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। ২০২২ সালে গোয়ায় বাঙালি ও মলায়লি দুই রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। বাইরে থেকে তাঁদের সুখী দম্পতি বলেই মনে করতেন অনেকে। কিন্তু হঠাৎ যেন ছন্দপতন। একটা সময় স্বামীর সঙ্গে ছবি দিয়ে ভরিয়ে দিতেন যেখানে সেই সুরজকেই সমাজমাধ্যমের পাতা থেকে সরিয়ে দিলেন মৌনী। এর পরেই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন জোরদার হয়। নেটানাগরিকদের একটা বড় অংশের ধারণা বিচ্ছেদের দিকেই এগোচ্ছেন তাঁরা। যদিও মৌনী কিংবা সুরজ কেউই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।