Advertisement
E-Paper

রোহিত শেট্টীর বাড়ির সামনে ঘটা গুলি-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধৃত আরও এক! তদন্ত কত দূর?

রোহিত শেট্টীর বাড়ির সামনে ঘটা গুলি-কাণ্ড মামলার তদন্ত এখনও চলছে। উঠে আসছে আরও নতুন তথ্য। কী সেগুলো?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৩:০৭
রোটিত শেট্টী।

রোটিত শেট্টী। ছবি: সংগৃহীত।

পরিচালক রোহিত শেট্টীর বাড়ির সামনে গুলি-কাণ্ডে নয়া মোড়। খবর, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধরা পড়ল আরও এক ব্যক্তি। এই নিয়ে এই ঘটনায় মুম্বই অপরাধদমন শাখার জালে মোট ১৫ জন আটক।

সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, মুম্বই পুলিশ এবং উত্তরপ্রদেশ স্পেশ্যাল টাস্ক ফোর্স যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে অভিযুক্তকে। অভিযুক্তের নাম প্রদীপ কুমার। পুলিশের তরফ থেকে সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতি অনুযায়ী, অভিযুক্ত প্রদীপ কুমার পরিচালকের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় ‘মোস্ট ওয়ান্টেড’ শুভম লোনকার গ্যাংয়ের সঙ্গে যুক্ত একজন শুটার। তাকে গ্রেফতার করা হয়েছে আগ্রা থেকে।

ঘটনার তদন্তকারী অফিসারদের দাবি, সম্প্রতি গ্রেফতার হওয়া অভিযুক্ত গোলু পণ্ডিত, যিনি শুটারদের নিয়োগ করেছিলেন বলে অভিযোগ, একটি অবৈধ হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পেয়েছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, গোলু পণ্ডিতই সম্ভবত অর্থের বিনিময়ে প্রদীপ কুমারকে নিয়োগ করেছিলেন। কারণ পুলিশ জানতে পেরেছে, অপরাধটি ঘটার আগে হাওয়ালার অর্থ নেপাল, দিল্লি এবং উত্তরপ্রদেশে পাচার করা হয়েছিল।

Advertisement
Rohit Shetty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy