Advertisement
E-Paper

‘জঘন্য অভিনেতা, যা খুশি করে ৪০ কোটি নেন’, অষ্টাদশীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনের পরে ফের বিতর্কে কার্তিক

বাবা-মায়ের আশীর্বাদ মাথার উপর রয়েছে বলেই বলিউডে জায়গা তৈরি করতে পেরেছেন কার্তিক। তা ছাড়া কোনও প্রতিভাই নাকি নেই তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৯
Murder 2 actor Prashant slammed Kartik Aryan for acting

ফের বিতর্কে জড়ালেন কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।

গত বছর খবর ছড়ায়, বলিউডে কার্তিক আরিয়ানকে একঘরে করার চেষ্টা চলছে। অমাল মালিক এক সাক্ষাৎকারে এমন দাবি করেছিলেন। কিছু দিন আগে এক অষ্টাদশী করিনা কুবলিয়ুটের সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগেও তির্যক মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। এ বার কার্তিককে ‘জঘন্য’ অভিনেতা বলে তোপ দাগা হল।

বাবা-মায়ের আশীর্বাদ মাথার উপর রয়েছে বলেই বলিউডে জায়গা তৈরি করতে পেরেছেন কার্তিক। তা ছাড়া কোনও প্রতিভাই নেই তাঁর। দাবি করলেন ‘মার্ডার ২’ খ্যাত অভিনেতা প্রশান্ত নারায়ণ। ইমরান হাশমী অভিনীত ছবিতে খলচরিত্রে তিনি প্রশংসিত হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রশান্ত। তখনই উঠে এল কার্তিকের প্রসঙ্গ।

কার্তিকের প্রসঙ্গ উঠতেই প্রশান্ত বলেন, “জঘন্য অভিনেতাদের মধ্যে একজন হলেন কার্তিক আরিয়ান। কিন্তু উনি খুবই সৌভাগ্যবান। বাবা-মায়ের আশীর্বাদ রয়েছে বলে টিকে আছেন। প্রথম ছবি ‘পেয়ার কা পঞ্চনামা’-তেই শুধু ওঁকে ভাল লেগেছিল।”

করোনা অতিমারীর পরে কার্তিকের ছবি ‘ভুলভুলাইয়া ২’ ও ‘সত্যপ্রেম কি কথা’র মতো ছবিই দর্শককে আবার হলমুখী করেছিল বলে দাবি করেন সঞ্চালক। তখন প্রশান্তের স্পষ্ট বক্তব্য, “সত্যিই জানি না, এই অভিনেতাদের মানুষ পছন্দ করে কি না। এটুকু জানি, মানুষ এদের নিয়ে হাসাহাসি করে।”

এখানেই শেষ নয়। ‘চন্দু চ্যাম্পিয়ন’ ও ‘তু মেরী ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরী’ ছবি নিয়েও কটাক্ষ করেন কার্তিককে। প্রশান্তে বক্তব্য, “ভাগ্যের সুযোগ নেওয়া ঠিক না। ভারতীয় দর্শক কষ্টার্জিত অর্থ খরচ করে ছবি দেখতে আসেন। তাই ছবিও তেমনই হওয়া উচিত। যা খুশি একটা করে ৪০ কোটি পারিশ্রমিক নিতে পারে না কেউ। আর তার পরেও বিয়েবাড়িতে নাচার ও পানমশলার বিজ্ঞাপন করার কী দরকার?”

প্রশান্তের এই মন্তব্য ইতিমধ্যেই বিতর্ক তৈরি করেছে। কার্তিকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।

Kartik Aaryan Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy