Advertisement
E-Paper

‘জ্যাকলিনের উপর অন্য কোনও পুরুষের অধিকার নেই’! প্রেয়সীকে ফের কোন উপহারে চমকে দিলেন সুকেশ?

একজন মানুষ মরুভূমিতে হারিয়ে গেলে ঠিক যেমন লাগে, জ্যাকলিনকে দীর্ঘ দিন দেখতে না পেয়ে সুকেশের মনের অবস্থাও নাকি তেমনই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭
জ্যাকলিনকে কী উপহার দিলেন সুকেশ?

জ্যাকলিনকে কী উপহার দিলেন সুকেশ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সংশোধনাগারে থাকলেও প্রেমে কোনও ঘাটতি নেই সুকেশ চন্দ্রশেখরের। আর্থিক প্রতারণার অভিযোগে তিনি বর্তমানে সংশোধনাগারে। কিন্তু সেখান থেকেই আলোচিত প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজ়কে প্রেমের বার্তা পাঠান তিনি। কখনও চিঠি লিখে পাঠান। কখনও আবার দামি দামি উপহারে ভরিয়ে দেন। প্রেম দিবসেও ব্যতিক্রম হল না। এ বার আরও দামি উপহার এল জ্যাকলিনের জন্য।

প্রেম দিবসে লেখা চিঠিতে জ্যাকলিনকে ‘বেবি বম্মা’ বলে সম্বোধন করেছেন সুকেশ। একজন মানুষ মরুভূমিতে হারিয়ে গেলে ঠিক যেমন লাগে, জ্যাকলিনকে দীর্ঘ দিন দেখতে না পেয়ে সুকেশের মনের অবস্থাও নাকি তেমনই। আবেগে ভরা চিঠির সঙ্গে প্রেম দিবস উপলক্ষে একটি বিলাসবহুল হেলিকপ্টার পাঠিয়েছেন তিনি।

কালো রঙের সেই হেলিকপ্টারে খোদাই করা জ্যাকলিনের নাম ও পদবির প্রথম অক্ষর। এই হেলিকপ্টারের অন্দরসজ্জাও বিশেষ ভাবে করিয়েছেন সুকেশ। মুম্বইয়ের ট্রাফিক এড়িয়ে সহজেই যাতে জ্যাকলিন হেলিকপ্টারে চেপে প্রত্যন্ত এলাকায় ভ্রমণ করতে পারেন, সেই উদ্দেশ্যেই নাকি এই উপহার সুকেশের। তাঁর দাবি, “কষ্টার্জিত অর্থ থেকে আমি এই হেলিকপ্টার কিনেছি। অপরাধ থেকে পাওয়া কোনও অর্থ দিয়ে নয়।”

সুকেশ সেই চিঠিতে লেখেন, দূরত্ব যতই থাকুক, তাঁর প্রেমই এই সম্পর্কে সেতুর কাজ করছে। আইনি সমস্যার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন অভিনেত্রীর কাছে। সুকেশের কথায়, “আইনি জটিলতার জন্য আমি গভীর ভাবে ক্ষমাপ্রার্থী। তুমি আমাকে ভালবাসো বলে এ সব তোমার প্রাপ্য ছিল না।” এখানেই শুধু শেষ নয়। সুকেশের দাবি, জ্যাকলিন শুধুই তাঁর। অভিনেত্রীর মনের উপর আর কোনও পুরুষের অধিকার নেই।

Jacqueline Fernandez Sukesh Chandrasekhar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy